সিলেট: ২ দিনের ভ্রমণসূচি
আর্কাইভে ২৯টি স্থান
দূরত্ব সরলরেখায় আনুমানিক, আর কিছু স্থানের অবস্থান শহরকেন্দ্র ধরে দেওয়া — যাওয়ার আগে সড়কপথ ও নৌযানের সময় স্থানীয়ভাবে জেনে নিন।
- ১
দিন ১
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৪৪.৫ কিমি
১হ্রদ ও জলাশয়১-২ ঘণ্টা সময়ডিবির হাওর
সিলেটের জৈন্তাপুরে জৈন্তরাজ্যের রাজা রাম সিংহের স্মৃতিবিজড়িত ডিবির হাওর, ইয়াম, হরফকাটা কেন্দ্রী বিলসহ রয়েছে চারটি বিল। বিলগুলোকে কেন্দ্র করেই নাম করা হয়েছে ডিবির হাওর। চারটি বিলের অবস্থান আবার যেখানে-সেখানে নয়। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে। রাম সিংহের বিলগুলো শাপলার সিজনে শাপলার রাজ্যে রুপ নেয়। বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা। লতা-পাতা-গুল্মে ভরা বিলের পানিতে …
- আগের স্থান থেকে ≈ ২৬.৬ কিমি
২বন১-২ ঘণ্টা সময়রাতারগুল সোয়াম্প ফরেস্ট
দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেষ্ট বা জলার বন রাতারগুল সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবস্থিত। উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর। মাঝখানে ‘জলার বন’ রাতারগুল যা বাংলার অ্যামাজন নামে পরিচিত। সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে রাতারগুলের অবস্থান। সিলেট নগরী থেকে দেশের একমাত্র স্বীকৃত রাতারগুল সোয়াম্প ফরেস্টের (Ratargul Swamp Forest) দূরত্ব …
- আগের স্থান থেকে ≈ ১২.২ কিমি
৩ধর্মীয়১-২ ঘণ্টা সময়হযরত শাহ পরাণ (রাঃ) এর মাজার
হযরত শাহ পরাণ (রাঃ) ছিলেন হযরত শাহ জালাল (রাঃ) এর ভাগ্নে। তিনিও ছিলেন একজন সাধক পুরুষ। সিলেট শহর থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে দক্ষিণগাঝ পরগনায় খাদিম নগরে খানকাহ স্থাপন করে তিনি আধ্যাত্মিক সাধনা শুরু করেন। বড় একটি টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহ পরাণ (রাঃ) এর কবর। মাজার টিলায় উঠা নামার জন্য উক্ত মাজার …
- আগের স্থান থেকে ≈ ৫.৮ কিমি
৪ধর্মীয়১-২ ঘণ্টা সময়হযরত শাহজালাল (রঃ) মাজার
হযরত শাহজালাল (রঃ) ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন ওলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমেই ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিনের ওপর রাজা গৌর গোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল (রঃ) ও তাঁর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট …
- ২
দিন ২
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৪৪.৩ কিমি
১ঝরনা১-২ ঘণ্টা সময়আদুরী ঝর্ণা
আদুরী ঝর্ণা (Aduri Jharna) সিলেটের এক অনাবিষ্কৃত সৌন্দর্যের নাম। গণ-পর্যটনের ভিড় থেকে দূরে, সবুজ চা বাগান, পাহাড়ি অরণ্য আর পাথুরে খাঁজের মাঝে লুকিয়ে আছে এই নিরিবিলি ঝর্ণাটি। বর্ষার মৌসুমে পাহাড় থেকে তীব্র বেগে ছুটে আসা জলধারা পাথরের বুক চিরে নিচে পড়ে তৈরি করে এক অপার্থিব দৃশ্য। খরমপুর …
- আগের স্থান থেকে ≈ ০ কিমি
২পার্ক১-২ ঘণ্টা সময়চাঁন মিয়া আনারস বাগান
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট, ভ্রমণপ্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য। পাহাড়, ঝর্ণা, সবুজ বনানী আর চা বাগানের পাশাপাশি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চাঁন মিয়া আনারস বাগান (Chand Mia Pineapple Garden)। সবুজের গালিচায় মোড়া এই বাগানটি এখন সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন চাঁন মিয়ার ৮ ছেলের মধ্যে …
- আগের স্থান থেকে ≈ ৩১ কিমি
৩সমুদ্র সৈকত১-২ ঘণ্টা সময়ভোলাগঞ্জ সাদা পাথর
সিলেটের কোম্পানীগঞ্জে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে ধলাই নদের বুকে জেগে ওঠা অপার সুন্দর সাদা পাথরের প্রাকৃতিক স্বর্গরাজ্য।
- আগের স্থান থেকে ≈ ১৩.৩ কিমি
৪বাঁধ, সেতু ও দর্শনীয় স্থাপনা১-২ ঘণ্টা সময়বিছনাকান্দি
সিলেটের গোয়াইনঘাটে মেঘালয় পাহাড়ের পাদদেশে পিয়াইন নদীর পাথুরে নদীশয্যা ও শীতল জলধারার মায়াবী সংগমস্থল।
ঢাকা থেকে সিলেট
বাস: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল / আরামবাগ মোড়, মহাখালী বাস টার্মিনাল, আব্দুল্লাহপুর · আনুমানিক ৫–৬ ঘণ্টা (ঢাকা-সিলেট মহাসড়ক) · নন-এসি ৫৫০–৬০০ টাকা, এসি ১,০০০–১,৬০০ টাকা · এনা ট্রান্সপোর্ট, গ্রীন লাইন পরিবহন, শ্যামলী এন আর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ
ট্রেন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা → সিলেট রেলওয়ে স্টেশন (কদমতলী) · পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস · আনুমানিক ৬–৭ ঘণ্টা
থাকা: হোটেল রোজ ভিউ (শাহজালাল উপশহর), গ্র্যান্ড প্যালেস হোটেল (জেল রোড), হোটেল স্টার প্যাসিফিক (দরগাহ গেট), হোটেল হিল টাউন (ভিআইপি রোড), হোটেল গার্ডেন ইন (লিঙ্ক রোড)
খাওয়া: সাতকড়া দিয়ে খাসি/গরুর মাংস, হাঁসের মাংস ও চিতই পিঠা, ২৯ পদের ভর্তা ও দেশি মাছ, সিলেটের ঐতিহ্যবাহী সাত রঙের চা · পানসী রেস্তোরাঁ, পাঁচ ভাই রেস্তোরাঁ, পালকি রেস্তোরাঁ, উন্দাল কিংস কিচেন