বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ঐতিহাসিকঝালকাঠি · Barishal

সাতুরিয়া জমিদার বাড়ি

বরিশাল বিভাগের ঝালকাঠী জেলার রাজাপুর-পিরোজপুর মহাসড়কের বেকুটিয়া ফেরিঘাটের কাছাকাছি অবস্থিত সাতুরিয়া গ্রামে সাতুরিয়া জমিদার বাড়ি এর অবস্থান। এটি সাতুরিয়ার জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ও ইসলামি সাধু পুরুষ শেখ শাহাবুদ্দিনের প্রতিষ্ঠিত বাড়ি। প্রায় সাড়ে ৩শ’ বছর আগে এ বাড়িটি নির্মিত হয়। প্রায় একশ’ একর জমির ওপর প্রতিষ্ঠিত জমিদার বাড়িতে রয়েছে অনেকগুলো পুকুর, ফুলের বাগান, …

এক নজরে

জেলা
ঝালকাঠি
বিভাগ
Barishal
স্থানাঙ্ক
22.650, 90.200

বিবরণ ও প্রামাণ্য ইতিহাস

বরিশাল বিভাগের ঝালকাঠী জেলার রাজাপুর-পিরোজপুর মহাসড়কের বেকুটিয়া ফেরিঘাটের কাছাকাছি অবস্থিত সাতুরিয়া গ্রামে সাতুরিয়া জমিদার বাড়ি এর অবস্থান। এটি সাতুরিয়ার জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ও ইসলামি সাধু পুরুষ শেখ শাহাবুদ্দিনের প্রতিষ্ঠিত বাড়ি। প্রায় সাড়ে ৩শ’ বছর আগে এ বাড়িটি নির্মিত হয়। প্রায় একশ’ একর জমির ওপর প্রতিষ্ঠিত জমিদার বাড়িতে রয়েছে অনেকগুলো পুকুর, ফুলের বাগান, তিনটি পুরনো কারুকার্যখচিত মুঘল আদলের তৈরি দালান, প্রধান ফটক বা সদর দরজা।

দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামটি ক্ষণজন্মা এক মহাপুরুষের জন্মের মধ্য দিয়ে ধন্য হয়ে আছে। সাতুরিয়া জমিদার বাড়িতে ১৮৭৩ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন বাংলার বাঘ হিসেবে খ্যাত শেরে বাংলা এ.কে. ফজলুল হক। এটি ছিল ফজলুল হকের মায়ের বাড়ি। শেরে বাংলা এ কে ফজলুল হক (Sher-e-Bangla AK Fazlul Huq) এর বাবার বাড়ি বরিশাল (Barisal) এর চাখার হলেও শৈশবের মধুর সময়গুলো মা সৈয়দুন্নেসার সাথে মামাবাড়ি সাতুরিয়ায় (Saturia Jamindar Palace) কেটেছে। তাঁর প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়েছে জমিদার বাড়ির মক্তবে। শুধু শৈশব নয়, তাঁর রাজনৈতিক জীবন এবং কর্মজীবনের বহু মূল্যবান সময় তিনি সাতুরিয়া জমিদার বাড়িতে কাটিয়েছেন।

ঢাকার সদরঘাট থেকে লঞ্চ বা স্টিমারে রাজাপুর ঘাটে নেমে যেকোনে পরিবহনে জমিদার বাড়ি যাওয়া যায়। এছাড়া সায়দাবাদ এবং গাবতলী থেকেও বাসে চড়ে রাজাপুর নেমে যেকোন পরিবহনে সাতুরিয়া যেতে পারেন।

ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যা ছয়টায় বিআইডব্লিউটিএ’র রকেট-স্টিমার ‘পিএস মাহসুদ’, ‘পিএস অস্ট্রিচ’, ‘পিএস লেপচা’ ও ‘পিএস টার্ন’ ছাড়ে। সপ্তাহের দিনগুলোতে পালাক্রমে ছাড়ে স্টিমারগুলো। ভাড়া প্রথম শ্রেণির কেবিনে জনপ্রতি ১ হাজার ২শ’ ৫০ টাকা। দ্বিতীয় শ্রেণির কেবিনে জনপ্রতি ৭৬০ টাকা। তৃতীয় শ্রেণির ডেকে জনপ্রতি ১৯০ টাকা।

সারাদিন ঘুরে সন্ধ্যায় আবার ঝালকাঠী (Jhalokati) ফিরে আসতে পারেন। থাকতে চাইলে জেলা শহরের সাধারণ মানের হোটেলই একমাত্র ভরসা। এ শহরের দু’একটি হোটেল হল কালিবাড়ি রোডে ‘ধানসিঁড়ি রেস্ট হাউস’, বাতাসা পট্টিতে ‘আরাফাত বোর্ডিং’, সদর রোডে ‘হালিমা বোর্ডিং’ ইত্যাদি। ভাড়া ১শ’ থেকে ২৫০ টাকা।

তবে ভালো কোনো হোটেলে থাকতে চাইলে যেতে হবে বরিশাল সদরে। ঝালকাঠী থেকে যার দূরত্ব প্রায় বিশ কিলোমিটার।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

সাতুরিয়া জমিদার বাড়ি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: ঝালকাঠি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

প্রাইভেট কার বা মাইক্রোবাস রিজার্ভ করতে চান?

সাতুরিয়া জমিদার বাড়ি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও নির্ভরযোগ্য গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ ঝালকাঠি রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

বরিশাল বিভাগের ঝালকাঠী জেলার রাজাপুর-পিরোজপুর মহাসড়কের বেকুটিয়া ফেরিঘাটের কাছাকাছি অবস্থিত সাতুরিয়া গ্রামে সাতুরিয়া জমিদার বাড়ি এর অবস্থান। এটি সাতুরিয়ার জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ও ইসলামি সাধু পুরুষ শেখ শাহাবুদ্দিনের প্রতিষ্ঠিত বাড়ি। প্রায় সাড়ে ৩শ’ বছর আগে এ বাড়িটি নির্মিত হয়। প্রায় একশ’ একর জমির ওপর প্রতিষ্ঠিত জমিদার বাড়িতে রয়েছে অনেকগুলো পুকুর, ফুলের বাগান, তিনটি পুরনো কারুকার্যখচিত মুঘল আদলের তৈরি দালান, প্রধান ফটক বা সদর দরজা।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র