মাইকেল মধুসূদন দত্ত: নির্বাচিত রচনা
মাইকেল মধুসূদন দত্ত
বাংলাদেশ আর্কাইভ · bangladesh-archive.com
বঙ্গভূমির প্রতি (রেখো, মা, দাসেরে মনে)
১৮৬২
রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে। সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনঃকোকনদে!
প্রবাসে, দৈবের বশে, জীব-তারা যদি খসে এ দেহ-আকাশ হতে, নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন-নদে?
কিন্তু যদি রাখ মনে, নাহি নাহি ডরি শমনে; মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত-হ্রদে! সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন।
কপোতাক্ষ নদ (চতুর্দশপদী সনেট)
১৮৬৬
সতত, হে নদ, তুমি পড় মোর মনে! সতত তোমার কথা ভাবি এ বিরলে; সতত (যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-ধ্বনি) তব কলকল-রোলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে! বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? দুগ্ধ-স্রোতো রূপী তুমি জন্মভূমি-স্তনে!
আর কি হে হবে দেখা?—যত দিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারি-রূপ কর তুমি; এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে লইছে যে তব নাম বঙ্গের সংগীতে?
কপোতাক্ষ নদ
১৮৬৬
সতত, হে নদ, তুমি পড় মোর মনে! সতত তোমার কথা ভাবি এ বিরলে; সতত (যেমনি লোক নিশার স্বপনে শোনে মায়া-কলধ্বনি) জুড়াই এ কান তোমার কলকলে! বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে!
আর কি হে হবে দেখা?—যত দিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারি-রূপ কর তুমি; এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে লইছে যে তব নাম বঙ্গের সংগীতে?
কপোতাক্ষ নদ
১৮৬৬
সতত, হে নদ, তুমি পড় মোর মনে! সতত তোমার কথা ভাবি এ বিরলে; সতত (যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-কলকল) জুড়াই এ কান তোমার কলকলে! বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
আর কি হে হবে দেখা?—যত দিন যাবে, প্রজা-রূপে রাজ-রূপ সাগরেরে দিতে বারি-রূপ কর তুমি; এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে লইছে যে তব নাম বঙ্গের সংগীতে?
বাংলাদেশ আর্কাইভ · পাবলিক ডোমেইন (বাংলাদেশ)