PoemAuthorized Excerpt1981
I Speak of Legends (Epic Excerpt)
Celebrated literary masterpiece by Abu Zafar Obaidullah.
⚠️ Copyright Advisory & Notice|আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ
This work is copyright-protected. Under fair-use provisions, an authorized excerpt is provided here. To access the complete book, please visit the authorized publisher or resource website linked below.
Size:
Spacing:
Font:
Theme:
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল,
তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।
তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন,
অরণ্য এবং শাপদের কথা বলতেন,
পতিত জমি আবাদের কথা বলতেন।
তিনি কবি এবং কবিতার কথা বলতেন।
জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা,
কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
যে কবিতা শুনতে জানে না
সে ঝড়ের মুখোমুখি হতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে মুক্তির গান গাইতে পারে না।
আমি কিংবদন্তির কথা বলছি,
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।
— Abu Zafar Obaidullah (1981)Bangladesh Archive Literature
Complete Book & Authorized Reading
The full copyrighted edition is available through authorized book platforms or publishers.