বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
হাসান আজিজুল হক
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons / CC-BY-SA

গল্পকারঔপন্যাসিকপ্রাবন্ধিক

হাসান আজিজুল হক

Hasan Azizul Huq(ছদ্মনাম / ডাকনাম: ছোটগল্পের বরপুত্র)

আধুনিক বাংলা ছোটগল্পের শীর্ষস্থানীয় রূপকার। 'আত্মজা ও একটি করবী গাছ' এবং 'আগুনপাখি' উপন্যাসে প্রান্তিক মানুষের জীবনসংগ্রামের গভীর রূপায়ন ঘটিয়েছেন।

জীবনকাল
১৯৩৯ — ২০২১
জন্মস্থান
জবগ্রাম, বর্ধমান / রাজশাহী
সাহিত্যিক যুগ
আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৩
কবিতা ও গান
০
প্রবন্ধ ও রচনা
১
📖উপন্যাস/গল্প
৪
🎭নাটক/মঞ্চ
০

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

স্বাধীনতা পদক (২০১৯)একুশে পদক (১৯৯৯)আনন্দ পুরস্কার (২০০৮)বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭০)

জীবন ও সাহিত্য সাধনা

হাসান আজিজুল হক (২ ফেব্রুয়ারি ১৯৩৯ – ১৫ নভেম্বর ২০২১) ছিলেন একজন বাংলাদেশী ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যক হিসেবে পরিগণিত। ষাটের দশকে আবির্ভূত এই কথাসাহিত্যিক তাঁর সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। রাঢ়বঙ্গ তার অনেক গল্পের পটভূমি। আগুনপাখি (২০০৬) হক রচিত প্রথম উপন্যাস। তিনি ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। বাংলাদেশ সরকার তাকে ১৯৯৯ সালে একুশে পদকে ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এই অসামান্য গদ্যশিল্পী তার সার্বজৈবনিক সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালের সেপ্টেম্বরে “সাহিত্যরত্ন” উপাধি লাভ করেন।

তার ভাষা তীব্র, সংহত ও নির্মোহ। ১৯৪৭-এর দেশভাগ এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত তার গল্পগুলো বাংলা সাহিত্যের ধ্রুপদী সম্পদ।

পূর্ণ জীবনী পড়ুন