বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
প্রেমেন্দ্র মিত্র
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons

গল্পকারকবিশিশুসাহিত্যিকঔপন্যাসিক

প্রেমেন্দ্র মিত্র

Premendra Mitra(ছদ্মনাম / ডাকনাম: সাগর থেকে ফেরা এর রচয়িতা)

প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু।

জীবনকাল
১৯০৪ — ১৯৮৮
জন্মস্থান
বারাণসী, উত্তরপ্রদেশ
সাহিত্যিক যুগ
কল্লোল ও আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৩
কবিতা ও গান
১
প্রবন্ধ ও রচনা
২
📖উপন্যাস/গল্প
১
🎭নাটক/মঞ্চ
৬

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

পদ্মশ্রী (১৯৬১)সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৫৭)রবীন্দ্র পুরস্কার (১৯৫৮)ঘনাদা চরিত্রের অমর স্রষ্টা

জীবন ও সাহিত্য সাধনা

প্রেমেন্দ্র মিত্র (বাংলা উচ্চারণ: [ˈpɾemend̪ɾo ˈmit̪ɾo]; ৪ সেপ্টেম্বর ১৯০৪ - ৩ মে ১৯৮৮) কল্লোল যুগের একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক। বাংলা সাহিত্যে তার সৃষ্ট জনপ্রিয় চরিত্রগুলি হল ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মামাবাবু।

প্রেমেন্দ্র মিত্র ১৯০৪ সালের ৪ সেপ্টেম্বর ভারতের উত্তর প্রদেশ রাজ্যে তার পিতার কর্মস্থল বারাণসীতে জন্মগ্রহণ করেন৷ তার পৈতৃক নিবাস ছিল বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার রাজপুরে৷ তিনি ছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন্নগরের সম্ভ্রান্ত মিত্র বংশের সন্তান৷ তার পিতার নাম জ্ঞানেন্দ্রনাথ মিত্র এবং তার মাতার নাম সুহাসিনী দেবী৷ খুব অল্প বয়সেই তিনি মাতৃহারা হন৷ তখন তাঁর বয়স সাত - আট বছর। তাঁর পিতা রেল এর অ্যাকাউন্ট্যান্ট পদে চাকরি করতেন। তিনি দ্বিতীয়বার বিবাহ করেন। পিতামহ নবীনাথ মিত্র ছিলেন শিবনাথ শাস্ত্রীর বন্ধু। তাঁর বৈমাত্রেয় তিন ভাই ও দুই বোনের নাম যথাক্রমে বীরেন,শৈলেন, সত্যেন, ঊষা ও দুর্গা। প্রেমেন্দ্রের দাদামোসাই রাধারমণ ঘোষ ইস্ট ইন্ডিয়া রেল এর মির্জাপুর ডিভিশন এর ভারপ্রাপ্ত ডাক্তার ছিলেন।অনেক বেকার যুবক কর্মক্ষেত্রে যেভাবে নিজেকে সপে দিতে তৎপর হয়, প্রেমেন্দ্রে এর কর্মজীবনে প্রবেশ ও অনেকটা তেমন ছিল। তিনি নানা ভাবে নানা কর্মে সংযুক্ত হয়েছেন এবং কয়েকবার দ্রুত কর্মক্ষেত্রে বদলেছেন। তাঁর কর্মজীবনে প্রবেশ ঘটে বিদ্যালয় শিক্ষকরূপে

প্রেমেন্দ্র মিত্র এক সময় কলকাতার ২৮ নম্বর গোবিন্দ ঘোষাল লেনের মেসবাড়িতে বাস করতেন৷ পরবর্তীকালে পড়াশোনার জন্য তিনি ঢাকাতে থাকতে শুরু করেন৷ একবার ১৯২৩ খ্রীষ্টাব্দের নভেম্বর মাসে ঢাকা থেকে কলকাতায় ফিরে এসে ওই মেসবাড়ির ঘরের জানলার ফাঁকে একটি পোস্টকার্ড আবিষ্কার করেন। চিঠিটা পড়তে পড়তে তার মনে দুটো গল্প আসে। সেই রাতেই গল্পদুটো লিখে পরদিন পাঠিয়ে দেন জনপ্রিয় পত্রিকা প্রবাসীতে। ১৯২৪ সালের মার্চে প্রবাসীতে 'শুধু কেরানী' আর এপ্রিল মাসে 'গোপনচারিণী' প্রকাশিত হয়, যদিও সেখানে তার নাম উল্লেখ করা ছিল না। সেই বছরেই কল্লোল পত্রিকায় 'সংক্রান্তি' নামে একটি গল্প বেরোয়। এরপর তার মিছিল(১৯২৮) এবং পাঁক(১৯২৬) নামে দুটি উপন্যাস বেরোয়। পরের বছর বিজলী পত্রিকায় গদ্যছন্দে লেখেন 'আজ এই রাস্তার গান গাইব' কবিতাটি।

প্রেমেন্দ্র মিত্রের প্রথম কবিতার বই ‌'প্রথমা' প্রকাশিত হয় ১৯৩২সালে। বৈপ্লবিক চেতনাসিক্ত মানবিকতা তার কবিতার প্রধান বৈশিষ্ট্য। প্রথম জীবনে তার ছোটোগল্পের তিনটি বই বেরোয় - 'পঞ্চশর', 'বেনামী বন্দর' আর 'পুতুল ও প্রতিমা'। মানুষের সম্পর্কের ভাঙ্গা গড়া, মনের জটিলতা, মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ব্যথা বেদনার কথা প্রকাশে প্রেমেন্দ্র মিত্র ছিলেন স্বকীয়তায় অনন্য।