
চিত্রসূত্র: Wikimedia Commons / CC-BY-SA
হুমায়ুন আজাদ
প্রখ্যাত ভাষাবিজ্ঞানী, বহুমাত্রিক লেখক ও মুক্তচিন্তার নির্ভীক যোদ্ধা। 'নারী', 'ছাপ্পান্নো হাজার বর্গমাইল' ও 'সবকিছু ভেঙে পড়ে' তার বিতর্কিত ও যুগান্তকারী গ্রন্থ।
স্বীকৃতি ও প্রধান পুরস্কার
জীবন ও সাহিত্য সাধনা
হুমায়ুন আজাদ (২৮শে এপ্রিল, ১৯৪৭ - ১২ই আগস্ট, ২০০৪ খ্রিস্টাব্দ; ১৪ই বৈশাখ, ১৩৫৪ - ২৬শে শ্রাবণ, ১৪১১ বঙ্গাব্দ) বাংলাদেশের একজন লেখক ছিলেন। তিনি বাংলা সাহিত্যের বিভিন্ন খাতে অবদান রেখেছিলেন। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, প্রাবন্ধিক, রাজনীতিক ভাষ্যকার, কিশোর-সাহিত্যিক এবং গবেষক। পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক ছিলেন। ধর্মীয় মৌলবাদের বিরোধিতা, রক্ষণশীলতার বিরোধিতা, মানব যৌনতা, নারীবাদ ও রাজনীতি বিষয়ে তার লেখনীর জন্য ১৯৮০-এর দশক থেকে তিনি বাংলাদেশের পাঠকগোষ্ঠীর দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছিলেন। আশির দশকে হুমায়ুন আজাদ কবিতার বই, প্রবন্ধবিষয়ক বই এবং সংবাদপত্রে কলাম লিখলেও তখনও উপন্যাস লেখা শুরু করেননি।
তার রচিত নারীবাদী তাত্ত্বিক গ্রন্থ 'নারী' (১৯৯২) এবং রাজনৈতিক উপন্যাস 'ছাপ্পান্নো হাজার বর্গমাইল' (১৯৯৪) বাংলা সাহিত্যে নতুন চিন্তার বিস্ফোরণ ঘটায়।