বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
পাহাড় ও পর্বতবান্দরবান · Chattogram

সাকা হাফং পর্বত

সাকা হাফং পর্বত (Saka Haphong) বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্বত শৃঙ্গ হিসেবে মাথা উঁচু করে আছে, কেওক্রাডং বা তাজিংডং নয়। সাকা হাফং, মদক তং বা মোদক তুয়াং নামেও পরিচিত। প্রাচীন ম্যাপে একে লিখেছে মদল তং আবার কেউ বলে এটা হবে মদক ত্লং। স্থানীয় অধিবাসী …

এক নজরে

জেলা
বান্দরবান
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
21.785, 92.605

বিবরণ

সাকা হাফং পর্বত (Saka Haphong) বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্বত শৃঙ্গ হিসেবে মাথা উঁচু করে আছে, কেওক্রাডং বা তাজিংডং নয়। সাকা হাফং, মদক তং বা মোদক তুয়াং নামেও পরিচিত। প্রাচীন ম্যাপে একে লিখেছে মদল তং আবার কেউ বলে এটা হবে মদক ত্লং। স্থানীয় অধিবাসী মুরংরা একে বলে বর্ডার হুম। বোমরা একে বলে ক্ল্যাংময়, অনেক গাইডরাও এই নামেই বেশী বলে। ইউএস টপোগ্রাফি ম্যাপ, রাশিয়ান টপোগ্রাফি ম্যাপ, গুগল ম্যাপ, গুগল আর্থ, ভ্রমণ বাংলাদেশ, অ্যাডভেঞ্চার বিডিসহ বিভিন্ন অভিযাত্রীদের নেওয়া জিপিএস রিডিংয়ের মাধ্যমে জানা গেছে এখন সাকহাফংই বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ । মাপজোকের হিসাব অনুসারে ১০৫০ মিটার বা ৩৪৪৫ ফুট (জরিপ করা হয় ১২ ডিসেম্বর ২০১৪)।

সাকা হাফং এর অবস্থানের কোর্ডিনেট – 21.7864° N, 92.6100° E

সাকা হাফং যেতে চাইলে প্রথমেই আপনাকে বান্দরবান যেতে হবে। বিভিন্ন পরিবহনের বাসে ঢাকা/চট্টগ্রাম থেকে সরাসরি বান্দরবানে যাওয়া যায়। বান্দরবান যাওয়ার সেরা রুট হলো ঢাকা থেকে সরাসরি বাসযোগে যাওয়া। ঢাকা টু বান্দরবান রুটে ঢাকার বিভিন্ন স্থান থেকে এস. আলম, সৌদিয়া, ইউনিক, হানিফ, শ্যামলি, সেন্টমার্টিন পরিবহন, ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসি ও ননএসি জনপ্রতি এসব বাসের ভাড়া ৫৫০ থেকে ১৫০০ টাকা। এছাড়া ঢাকা থেকে চট্রগ্রাম এসে তারপর চট্রগ্রামের বিআরটিসি টার্মিনাল বা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে ১০০-৩০০ টাকায় বাস ভাড়ায় বান্দরবন আসা যায়। চট্রগ্রাম থেকে প্রাইভেট কারে ২৫০০-৩৫০০ টাকায় বান্দরবন যাওয়া যায়।

বান্দরবানে পৌঁছানোর পরে তিন দিক সাকাহাফং থেকে যাওয়া যায় – থানচি, রুমা বাজার ও রেমাক্রি বাজার দিয়ে। বান্দরবান থেকে সারাদিন থানচি এবং রুমা পর্যন্ত বাস চলাচল করে। বান্দরবান থেকে থানচি উপজেলার দূরত্ব প্রায় ৭৯ কিলোমিটার। বান্দরবান থেকে থানচি যাওয়া যায় দুইভাবে; বাসে কিংবা রিজার্ভ জীপে। বান্দরবানের থানচি বাস স্ট্যান্ড থেকে এক ঘণ্টা পর পর লোকাল বাস থানচির উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি বাস ভাড়া ২০০ টাকা, সময় লাগবে ৪-৫ ঘন্টা। রিজার্ভ জীপ/চান্দের গাড়িতে গেলে খরচ হবে ৫৫০০-৬০০০ টাকা, আর সেক্ষেত্রে সময় লাগবে ৩-৩.৫ ঘন্টা। এক গাড়িতে ১২-১৪ জন অনায়াসে যাওয়া যায়। থানচি যাওয়ার সময় পথে পরবে মিলনছড়ি , চিম্বুক ও নীলগিরি ।

বান্দরবানের পাড়াগুলোতে রাতে থাকার ব্যবস্থা আছে। ক্যাম্পিং করার ইচ্ছে থাকলে তাবু নিয়ে যেতে পারেন।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

সাকা হাফং পর্বত ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ

আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

সাকা হাফং পর্বত-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজসেন্টমার্টিন ট্রাভেলসইউনিক সার্ভিসএস আলম সার্ভিস

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

সাকা হাফং পর্বত (Saka Haphong) বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্বত শৃঙ্গ হিসেবে মাথা উঁচু করে আছে, কেওক্রাডং বা তাজিংডং নয়। সাকা হাফং, মদক তং বা মোদক তুয়াং নামেও পরিচিত। প্রাচীন ম্যাপে একে লিখেছে মদল তং আবার কেউ বলে এটা হবে মদক ত্লং। স্থানীয় অধিবাসী মুরংরা একে বলে বর্ডার হুম। বোমরা একে বলে ক্ল্যাংময়, অনেক গাইডরাও এই নামেই বেশী বলে। ইউএস টপোগ্রাফি ম্যাপ, রাশিয়ান টপোগ্রাফি ম্যাপ, গুগল ম্যাপ, গুগল আর্থ, ভ্রমণ বাংলাদেশ, অ্যাডভেঞ্চার বিডিসহ বিভিন্ন অভিযাত্রীদের নেওয়া জিপিএস রিডিংয়ের মাধ্যমে জানা গেছে এখন সাকহাফংই বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ । মাপজোকের হিসাব অনুসারে ১০৫০ মিটার বা ৩৪৪৫ ফুট (জরিপ করা হয় ১২ ডিসেম্বর ২০১৪)।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র