সেন্টমার্টিন দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ (Siant Martin's Island), বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ (Coral Island)। সেন্টমার্টিন দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও (Narikel Jinjira) বলা হয়ে থাকে। প্রচলিত আছে …
এক নজরে
বিবরণ
সেন্টমার্টিন দ্বীপ (Siant Martin's Island), বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ (Coral Island)। সেন্টমার্টিন দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও (Narikel Jinjira) বলা হয়ে থাকে। প্রচলিত আছে অনেক অনেক বছর আগে প্রতিকুল আবহাওয়ার মধ্যে এখানে দারুচিনি বোঝাই আরবের একটি বাণিজ্যিক জাহাজ পানির নীচে থাকা একটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙ্গে পড়ে, যার ফলে জাহাজে থাকা দারুচিনি এই দ্বীপের সবখানে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে সেন্ট মার্টিন’স দ্বীপের নাম হয়ে যায় ‘দারুচিনির দ্বীপ’। এখানে হুমায়ুন আহমেদের লেখা ও তৌকির আহমেদের পরিচালনায় দারুচিনির দ্বীপ (Daruchini Dwip) মুভির স্যুটিং হয়েছিল।
সেন্টমার্টিন দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন ৫টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখন্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিনের আসল মজা একরাত না থাকলে উপভোগ করা সম্ভব নয়। আরো ভাল হয় দুইরাত থাকলে। সেক্ষেত্রে ১টা দিন ছেড়া দ্বীপের (Chera Dwip) জন্য, আরেকটা দিন সেন্টমার্টিনের জন্য বরাদ্দ রাখা যেতে পারে। প্রতিদিনের পর্যটকরা বিকেলের মধ্যেই ফিরে যায়, তাই বিকেলের পর থেকে দ্বীপে ঘুরে বেরানোর মজাই আলাদা। আর যদি ভরা পূর্ণিমায় যেতে পারেন তাহলে তো কথাই নেই, রাতের বেলা সেন্ট মার্টিন’স দ্বীপে ঘুরে বাড়াবেন আর বাঁচার ইচ্ছেটা বাড়িয়ে নিবেন।
সেন্টমার্টিনের স্বচ্ছ সমুদ্রের নিচে দেখা মিলবে বিচিত্র সব জীবন্ত কোরালের, বহুবর্ণের জলজ উদ্ভিদের। প্রতিবছর হাজার হাজার পর্যটক সেন্টমার্টিনে যান প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অথচ মাত্র মাইলখানেকের ভিতরেই সমুদ্রের নীচে যে বিপুল ঐশ্বর্য্য আছে তা অজানাই থেকে যায় তাদের। কৃত্তিম অক্সিজেন ভর্তি ট্যাঙ্ক নিয়ে পানির গভীরে যখন আপনি যাবেন, আলাদা করে অনুভব করতে পারবেন আপনার এক একটি মুহূর্ত। মাছেদের সাথে সাতার কাটতে কাটতে আপনি ভালোবেসে ফেলবেন অদ্ভুতরকম শান্ত সুন্দর ওই জগতটাকে। আপনার হয়ত আর ফিরতেই ইচ্ছা করবে না। প্রতিবছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে স্কুবা ডাইভিং করা যায়।
সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, আরামবাগ / ফকিরাপুল, কলাবাগান / পান্থপথ, আব্দুল্লাহপুর
আনুমানিক ভাড়া: নন-এসি ৯০০–১,০০০ টাকা, এসি ১,৬০০–২,৫০০ টাকা (স্লিপার/মাল্টি-অ্যাক্সেল)
সময়: আনুমানিক ৮–১০ ঘণ্টা
কাউন্টার এলাকা: আরামবাগ, ফকিরাপুল, সায়েদাবাদ, কলাবাগান ও কল্যাণপুর বাস কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd, Bdtickets.com
শুরুর পয়েন্ট: কক্সবাজার বা টেকনাফ দমদমিয়া জাহাজ ঘাট থেকে
বাহন: পর্যটক ক্রুজ জাহাজ (কর্ণফুলী এক্সপ্রেস, বে ক্রুজ, বার আউলিয়া, এমভি পারিজাত)
ভাড়া: জাহাজ টিকিট আসা-যাওয়া ১,২০০–২,৮০০ টাকা (শ্রেণি ভেদে); দ্বীপে ভ্যান ভাড়া ৫০–১০০ টাকা
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
সেন্টমার্টিন দ্বীপ-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- ফকিরাপুল
- আরামবাগ কাউন্টার
- কলাবাগান
- চিটাগাং রোড
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন, ঢাকা ➔ কক্সবাজার আইকনিক ঝিনুক রেলওয়ে স্টেশন
ট্রেনসমূহ: কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস
টিকিট: eticket.railway.gov.bd অথবা রেলস্টেশন কাউন্টার (অগ্রিম বুকিং জরুরি)
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকা বা কক্সবাজার থেকে ভোরে টেকনাফ দমদমিয়া ঘাটে পৌঁছাতে হবে। সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় সেন্টমার্টিনগামী জাহাজ ছাড়ে। সরকারি অনুমতি সাপেক্ষে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত জাহাজ চলাচল উন্মুক্ত থাকে।
তথ্যসূত্র ও যাচাইকরণ
Bangladesh Parjatan Corporation & Department of Environment
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।