বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
পাহাড় ও পর্বতবান্দরবান · Chattogram

তাজিংডং

তাজিংডং (Tazing Dong), বাংলাদেশের একটি পর্বতশৃঙ্গ যা বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নে সাইচল পর্বতসারিতে অবস্থিত। সরকারিভাবে এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং এর উচ্চতা ১,২৮০ মিটার (৪১৯৮.৪ ফুট)। পূর্বে কেওক্রাডংকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মনে করা হত, আধুনিক গবেষণায় এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে বেসরকারী গবেষণায় সাকা হাফং পর্বতকে বাংলাদেশের সর্বোচ্চ …

এক নজরে

জেলা
বান্দরবান
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
21.817, 92.595

বিবরণ

তাজিংডং (Tazing Dong), বাংলাদেশের একটি পর্বতশৃঙ্গ যা বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নে সাইচল পর্বতসারিতে অবস্থিত। সরকারিভাবে এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং এর উচ্চতা ১,২৮০ মিটার (৪১৯৮.৪ ফুট)। পূর্বে কেওক্রাডংকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মনে করা হত, আধুনিক গবেষণায় এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে বেসরকারী গবেষণায় সাকা হাফং পর্বতকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দাবী করা হয়, তবে এটি এখনও সরকারি স্বীকৃত নয়। স্থানীয় উপজাতীয়দের ভাষায় ‘তাজিং’ শব্দের অর্থ বড় আর ‘ডং’ শব্দের অর্থ পাহাড়, এ দুটি শব্দ থেকে তাজিংডং পর্বতের নামকরণ করা হয়। এটি অনেকের কাছে বিজয় নামেও পরিচিত।

তাজিংডং সামিট করার সেরা সময় শীতকাল। এর রুটটা তুলনামূলকভাবে দুর্গম হওয়ায় বর্ষাকালে না যাওয়াই ভালো।

তাজিংডং সামিটে যেতে হলে আপনাকে প্রথমে বান্দরবান যেতে হবে। ঢাকা থেকে বিভিন্নভাবে বান্দরবান যাওয়া যায়। বাসযোগে সরাসরিভাবে যাওয়া যায়। তবে ভেঙে ভেঙে গেলে বাস, ট্রেন, প্লেন পছন্দসই যে কোন মাধ্যম বেছে নেওয়া যাবে।

বান্দরবান যাওয়ার সেরা রুট হলো ঢাকা থেকে সরাসরি বাসযোগে যাওয়া। ঢাকা টু বান্দরবান রুটে ঢাকার বিভিন্ন স্থান থেকে এস. আলম, সৌদিয়া, ইউনিক, হানিফ, শ্যামলি, সেন্টমার্টিন পরিবহন, ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসি ও ননএসি জনপ্রতি এসব বাসের ভাড়া ৫৫০ থেকে ১৫০০ টাকা। এছাড়া ঢাকা থেকে চট্রগ্রাম এসে তারপর চট্রগ্রামের বিআরটিসি টার্মিনাল বা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে ১০০-৩০০ টাকায় বাস ভাড়ায় বান্দরবন আসা যায়। চট্রগ্রাম থেকে প্রাইভেট কারে ২৫০০-৩৫০০ টাকায় বান্দরবন যাওয়া যায়।

বান্দরবান থেকে থানচি উপজেলার দূরত্ব প্রায় ৭৯ কিলোমিটার। বান্দরবান থেকে থানচি যাওয়া যায় দুইভাবে; বাসে কিংবা রিজার্ভ জীপে। বান্দরবানের থানচি বাস স্ট্যান্ড থেকে এক ঘণ্টা পর পর লোকাল বাস থানচির উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি বাস ভাড়া ২০০ টাকা, সময় লাগবে ৪-৫ ঘন্টা। রিজার্ভ জীপ/চান্দের গাড়িতে গেলে খরচ হবে ৫৫০০-৬০০০ টাকা, আর সেক্ষেত্রে সময় লাগবে ৩-৩.৫ ঘন্টা। এক গাড়িতে ১২-১৪ জন অনায়াসে যাওয়া যায়। থানচি যাওয়ার সময় পথে পরবে মিলনছড়ি , চিম্বুক ও নীলগিরি । থানচি থেকে গাইড নিয়ে হেঁটে শেরকর পাড়া। শেরকর পড়া রাতে থেকে পর দিন ভোরে রওনা দিয়ে চূড়ায় উঠে দুপুরের আগে শেরকর পাড়া ফিরে থানচি আসতে পারবেন। আর যদি চান শেরকর পাড়া থেকে থুইসা পাড়া হয়ে আমিয়াখুম ভেলাখুম দেখে নাফাখুম রেমাক্রি বড় পাথর রাজা পাথর তিন্দু হয়ে থানচি আসতে পারেন।

তাজিংডং রুমায় অবস্থিত হলেও রুমা থেকে যেতে পারবেন না। কারন রুমা থেকে এখন শুধুমাত্র কেওক্রাডং পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। সর্বোচ্চ যেতে পারলেও জাদিপাই পর্যন্ত যেতে পারবেন। তাই এখন কেউ তাজিংডং সামিট করতে চাইলে তাকে থানচি হয়ে যেতে হবে। আর সেক্ষেত্রে রুট হবেঃ

ঢাকা – বান্দরবন – থানচি – হেডম্যানপাড়া – শেরকরপাড়া – তাজিংডং

থানচি থাকতে চাইলে – থানচি কুটির / বিজিব কটেজ সেরা অপশন হতে পারে।

তাজিংডং ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ

আনুমানিক ভাড়া: নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা

সময়: আনুমানিক ৭–৯ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: কলাবাগান, সায়েদাবাদ, ফকিরাপুল ও আরামবাগ কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা বাস কাউন্টার

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: বান্দরবান জেলা সদর বাসস্ট্যান্ড ও রুমা জীপ স্টেশন থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

তাজিংডং-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ মোড়
  • ফকিরাপুল
  • কলাবাগান কাউন্টার

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজসেন্টমার্টিন ট্রাভেলসইউনিক সার্ভিসএস আলম সার্ভিস

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

তাজিংডং সামিটে যেতে হলে আপনাকে প্রথমে বান্দরবান যেতে হবে। ঢাকা থেকে বিভিন্নভাবে বান্দরবান যাওয়া যায়। বাসযোগে সরাসরিভাবে যাওয়া যায়। তবে ভেঙে ভেঙে গেলে বাস, ট্রেন, প্লেন পছন্দসই যে কোন মাধ্যম বেছে নেওয়া যাবে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র