রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট
রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট ও বনভোজন কেন্দ্রটি ঢাকা শহরের খুব কাছে গাজীপুরের চন্দ্রায় অবস্থিত। নাম রাঙ্গামাটি বলে অনেকেই প্রথমে ভেবে থাকেন রাঙ্গামাটি? সেতো অনেক দূর! আসলে রাঙ্গামাটি জেলার নামের সাথে মিল রেখে এই অবকাশ কেন্দ্রের নামকরন করা হয়েছে রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট। এখানে আছে বনভোজন কেন্দ্র, লেকে মাছ ধরা ও বেড়ানোর …
এক নজরে
বিবরণ
রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট ও বনভোজন কেন্দ্রটি ঢাকা শহরের খুব কাছে গাজীপুরের চন্দ্রায় অবস্থিত। নাম রাঙ্গামাটি বলে অনেকেই প্রথমে ভেবে থাকেন রাঙ্গামাটি? সেতো অনেক দূর! আসলে রাঙ্গামাটি জেলার নামের সাথে মিল রেখে এই অবকাশ কেন্দ্রের নামকরন করা হয়েছে রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট। এখানে আছে বনভোজন কেন্দ্র, লেকে মাছ ধরা ও বেড়ানোর ব্যবস্থা এবং কটেজে অবকাশ যাপনের ব্যবস্থা। চারপাশ শালগাছে ঘেরা। এখানে আছে একটি মুক্তমঞ্চ। আছে লেকে নৌ-ভ্রমণের ব্যবস্থা, আছে সুইমিং পুলে শরীর ভিজানোর সুযোগ। পিকনিক স্পট আছে। অন্য সব খাবারের সঙ্গে তন্দুরি আর কাবাবও পাবেন। কটেজ আছে সাতটি, দোতলা ভবন আছে আরো আটটি। সব কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত।
রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্টটি (Rangamati Waterfront Resort) মুলত পারিবারিক ও কর্পোরেট পিকনিকের জন্য বিশেষ ভাবে প্রস্তুত করা। কামিনি, যামিনি, বিজ ফিল্ড ও এমফি থিয়েটার নামে ৪টি পিকনিক স্পট রয়েছে এখানে। প্রত্যেকটি স্পটে রয়েছে আদালা আলাদা খেলার মাঠ ও রান্না জায়গা। পুরো রিসোর্টের চার পাশে রয়েছে ঘন সবুজ অরন্য, নিরিবিলি পরিবেশ, শিশুদের খেলার জায়গা।
কামিনি – ৩৫,০০০ টাকা যামিনি – ৩৫,০০০ টাকা বিগ ফিল্ড – ৫০,০০০ টাকা এম্ফি থিয়েটার – ৪০,০০০ টাকা
ডিলাক্স সুইট – ৭০০০ টাকা সিঙ্গেল সুইট – ছুটির দিনে ৫০০০ টাকা এবং ছুটির দিন ব্যাতীত অন্যান্য দিন ৪০০০ টাকা।
ঢাকার মহাখালী বা ফার্মগেট থেকে বাসে করে যাবেন চন্দ্রায়। তারপর চন্দ্রায় থেকে টেম্পো বা রিকশা করে টাঙ্গাইল রোড ধরে যেতে হবে রাঙমাটি-ওয়াটার-ফ্রন্টে।
বুকিংঅফিসঃ ফ্ল্যাট # ৬০২, কনকর্ড টাওয়ার, ১১৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা। ফোন – ০১৮১১৪১৪০৭৪, ০১৮১১৪১৪০৮০, ০২-৯৩৪১০৮৬
এছাড়াও যোগাযোগ করতে পারেন তাদের ওয়েবসাইটে ।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।
রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত
কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির
টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল
আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা
সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা
কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার
অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com
শুরুর পয়েন্ট: গাজীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে
বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক
ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)
চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?
রাঙামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।
বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর
📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:
- সায়েদাবাদ জনপথ মোড়
- গাবতলী টার্মিনাল
- কল্যাণপুর
- মহাখালী
🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:
স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ গাজীপুর রেলস্টেশন / নিকটবর্তী জংশন
ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ
টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার
স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ
ঢাকার মহাখালী বা ফার্মগেট থেকে বাসে করে যাবেন চন্দ্রায়। তারপর চন্দ্রায় থেকে টেম্পো বা রিকশা করে টাঙ্গাইল রোড ধরে যেতে হবে রাঙমাটি-ওয়াটার-ফ্রন্টে।
তথ্যসূত্র ও যাচাইকরণ
জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।