বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
মানচিত্রে ফিরুন

বাংলাদেশের দর্শনীয় পর্যটন স্থানসমূহ

বাংলাদেশের পর্যটন কেন্দ্র — সমুদ্র সৈকত, ঝরনা, পাহাড়, হ্রদ, ঐতিহাসিক নিদর্শন ও আরও অনেক স্থানের পরিচিতি।

ভ্রমণ পরিকল্পনা করুন

সকল পর্যটন স্থান

২০১ গম্বুজ মসজিদ

২০১ গম্বুজ মসজিদ

টাঙ্গাইল

২০১ গম্বুজ মসজিদ (201 Dome Mosque) যা টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অবস্থিত একটি মসজিদ। নির্মাতাদের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজবিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ। ২০১ গম্বুজ মসজিদের মিনারগুলো ৪৫১ ফুট উচ্চতার। ১৫ বিঘা জমির ওপর ৫৭ তলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদটি নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে। …

ধর্মীয়
থ্রিডি আর্ট ওয়ার্ল্ড

থ্রিডি আর্ট ওয়ার্ল্ড

ঢাকা

থ্রিডি আর্ট ওয়ার্ল্ড (3D Art World) ঢাকার বিজয় স্মরনীতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের এক্সিবিশন হলে অবস্থিত। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখার একটা মোক্ষম জায়গা এই থ্রি ডি আর্ট ওয়ার্ল্ড। বাইরের দেশে থ্রিডি আর্ট গ্যালারি খুব কমন হলেও, বাংলাদেশে এ ধরনের গ্যালারি একদমই নতুন। থ্রিডি আর্ট ওয়ার্ল্ড এ সর্বমোট তিনটি ফ্লোর রয়েছে এবং …

জাদুঘর
ষাট গম্বুজ মসজিদ

ষাট গম্বুজ মসজিদ

বাগেরহাট

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট শহর থেকে মাত্র ৭ কিলোকিটার দুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের উত্তর পাসে ষাটগুম্বজ বাসস্টপেজ লাগোয়া সুন্দরঘোনা গ্রামে অবস্থিত। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে কোন সময় নির্মাণ নির্মাণ করা হয়েছিলো সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদটির স্থাপত্যশৈলী …

ধর্মীয়
আদমপুর বন

আদমপুর বন

মৌলভীবাজার

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জে রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের আদমপুর বিট। স্থানীয়দের কাছে এ বনটি কাউয়ারগলা বিট নামেই বেশি পরিচিত। রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের চারটি বিটের মধ্যে আদমপুর সবচেয়ে বড়। আয়তনে এটি প্রায় ১৩ হাজার ৮০ একর প্রায়। সীমান্ত ঘেঁষা এ জঙ্গলের পরেই ভারতের ত্রিপুরা রাজ্য। বেশিরভাগই উঁচুনিচু টিলা জুড়ে আদমপুরের জঙ্গল (Adampur Reserve …

বন
আধারদিঘি

আধারদিঘি

ঠাকুরগাঁও

আধারদিঘি (Adhardighi) নামক প্রাচীন দিঘিটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫ কি.মি উত্তর পশ্চিমে বড়কোট গ্রামে অবস্থিত। ঠিক কতকাল আগে এই দিঘি খনন করা হয়েছিল তার সঠিক ইতিহাস কারও জানা নেই। তবে অনুমান করার হয় ৫০০-৬০০ বছর পূর্বে এই দিঘি খনন করা হয়েছিল। জনশ্রুতি আছে পূর্বে এই দিঘির পাড়গুলো …

অন্যান্য
আদিনাথ মন্দির, মহেশখালী

আদিনাথ মন্দির, মহেশখালী

কক্সবাজার

আদিনাথ মন্দির (Adinath Temple) সমুদ্রস্তর থেকে ৮৫.৩ মিটার উচুঁ মৈনাক পাহাড় চূড়ায় অবস্থিত। বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলাধীন গোরখঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে আদিনাথ মন্দির এর অবস্থান। এটি মূলত মহাদেব-এর মন্দির। জনশ্রুতি আছে, কোনো এক কৃষক এই দ্বীপের একটি বনের ভিতর মহেশ (হিন্দু পৌরাণিক দেবতা মহাদেব-এর অপর নাম) -এর মূর্তি পান। এরপর এই …

ধর্মীয়
আদুরী ঝর্ণা

আদুরী ঝর্ণা

সিলেট

আদুরী ঝর্ণা (Aduri Jharna) সিলেটের এক অনাবিষ্কৃত সৌন্দর্যের নাম। গণ-পর্যটনের ভিড় থেকে দূরে, সবুজ চা বাগান, পাহাড়ি অরণ্য আর পাথুরে খাঁজের মাঝে লুকিয়ে আছে এই নিরিবিলি ঝর্ণাটি। বর্ষার মৌসুমে পাহাড় থেকে তীব্র বেগে ছুটে আসা জলধারা পাথরের বুক চিরে নিচে পড়ে তৈরি করে এক অপার্থিব দৃশ্য। খরমপুর …

ঝরনা
আহসান মঞ্জিল

আহসান মঞ্জিল

ঢাকা

পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে গোলাপী প্রাসাদ যা একসময়ের বাগানবাড়ি কিন্তু বর্তমান সময়ে যা আহসান মঞ্জিল। এখানে এখন তুমুল দর্শনার্থীদের ভিড়। মুঘল আমলের কৃতি গুলো খুব কাছ থেকে দেখতে চাইলে ঘুরে আসতে পারেন প্রাচীন এই প্রাসাদ থেকে। প্রসাদের ঠিক দক্ষিণদিকে রয়েছে বুড়িগঙ্গা নদী। …

অন্যান্য
এয়ারফোর্স বেসক্যাম্প

এয়ারফোর্স বেসক্যাম্প

ঢাকা

বেসক্যাম্প অ্যাডভেঞ্চারস, (Basecamp Adventures) বাংলাদেশের প্রথম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ভিত্তিক রিসোর্ট, ২০১৪ সালে গাজীপুরে যাত্রা শুরু করে। এরপর চট্টগ্রামের ফয়েজ লেক এবং বান্দরবানের রুমা উপজেলার মুনলাই পাড়ায় তাদের শাখা চালু হয়। ঢাকার আগারগাঁও এলাকায় বিমান বাহিনী জাদুঘরের পাশে এয়ারফোর্স বেসক্যাম্প (Air Force Basecamp) হল তাদের নতুন …

অন্যান্য
কোদলা মঠ / অযোধ্যা মঠ

কোদলা মঠ / অযোধ্যা মঠ

বাগেরহাট

বাগেরহাট শহর থেকে আনুমানিক ১০ কিলোমিটার উত্তর পশ্চিমে পুরাতন রূপসা-বাগেরহাট সড়কের যাত্রাপুর বাজার হতে প্রায় ৩ কিলোমিটার ভেতরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের অযোধ্যা গ্রামে প্রাচীন ভৈরব নদীর পূর্ব তীরে অবস্থিত অযোধ্যা মঠ বা কোদলা মঠ। বিশ্ব ঐতিহ্য স্থল ষাটগম্বুজ মসজিদ থেকে প্রায় ১০ কি. মি. উত্তরে অযোধ্যা গ্রামে মঠটির অবস্থিতির কারণে এটি অযোধ্যা …

ধর্মীয়
আকিলপুর সমুদ্র সৈকত

আকিলপুর সমুদ্র সৈকত

চট্টগ্রাম

আকিলপুর সমুদ্র সৈকত (Akilpur Sea Beach) চট্টগ্রাম শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে ও ছোট কুমিরা বাজার থেকে দেড় কিলোমিটার পশ্চিমে অবস্থিত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নিমতলা গ্রামের পাশে অবস্থিত এই সৈকতটি ছুটির দিনগুলোতে ভ্রমণপিপাসুদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে যা স্থানীয়ভাবে "কুমিরা সৈকত" নামেও পরিচিত। শুক্রবারসহ ছুটির দিনগুলোতে যান্ত্রিকতা …

সমুদ্র সৈকত
আলেকজান্ডার ক্যাসেল

আলেকজান্ডার ক্যাসেল

ময়মনসিংহ

ময়মনসিংহ শহরের এক উল্লেখযোগ্য স্থাপনা আলেকজান্ডার ক্যাসেল বা আলেকজান্দ্রা ক্যাসেল। এই স্থাপনাটি শহরের প্রান কেন্দ্রে অবস্থিত। আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ শহরের পুরোনো একটি স্থাপনা। মহারাজা সূর্যকান্ত আচার্য ১৮৭৯ সালে প্রায় ৪৫ হাজার টাকা ব্যয় করে ততকালীন জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের সম্পত্তি রক্ষার্থে এ প্রাসাদটি নির্মাণ করেছিলেন। প্রাসাদটিতে লোহার …

ঐতিহাসিক
আলীর সুড়ঙ্গ

আলীর সুড়ঙ্গ

বান্দরবান

পার্বত্যজেলা বান্দরবানের আলীকদম উপজেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই মাতামুহুরী-তৈন খাল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দু‘পাহাড়ের চূঁড়ায় প্রাকৃতিক ভাবে সৃষ্ট আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ । ঝিরি থেকে দেড়শত ফিট উপরে এই গুহা। তবে প্রকৃতির অপরূহ এই গুহাকে ঘিরে রহস্যের শেষ নেই। আলীর সুড়ঙ্গ নামকরণের সঠিক কোনো তথ্য কারো জানা নেই। …

গুহা
আলীপুর মাছ বাজার, কুয়াকাটা

আলীপুর মাছ বাজার, কুয়াকাটা

পটুয়াখালী

সবাই কুয়াকাটা যান বীচ, লাল কাঁকড়ার চর, ঝাউবন, শুটকি পল্লী সহ অন্যান্য জায়গা গুলো ঘুরেন কিন্তু খুব কম মানুষই পাওয়া যায় যারা আলীপুর (Alipur) যান। আবার অনেকে হয়ত যাওয়ার কথা ভাবেনও না কিন্তু হাতে সময় থাকলে আলীপুর মাছ বাজার (Fish Market) হতে ঘুরে আসতে পারেন। নাম শুনেই বুঝতে পারছেন মাছ দেখতে পাবেন …

হাট-বাজার
আলতাদীঘি

আলতাদীঘি

নওগাঁ

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর দিকে আলতাদীঘি এর অবস্থান। ধামইরহাট উপজেলা পার হয়ে পূর্ব দিকে একটি ব্রিজ সংলগ্ন রাস্তা পাকা, বাকিটা কাঁচা রাস্তা। রাস্তা দিয়ে হাঁটতেই দু’পাশে বাঁশঝাড় আর গাছগাছালি আপনাকে মুগ্ধ করবে। কিছুদূর গেলে দেখা যাবে রাস্তার দুই পাশে শালবন। এখানে দেখা যাবে …

অন্যান্য
আলুটিলা গুহা

আলুটিলা গুহা

খাগড়াছড়ি

আলুটিলা গুহা (Alutila Cave) বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে ৭ কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে ৩০০০ ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবারী পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। স্থানীয়রা একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। …

গুহা
আমিয়াখুম জলপ্রপাত

আমিয়াখুম জলপ্রপাত

বান্দরবান

আমিয়াখুম (Amiakhum) বান্দরবানের অসাধারণ একটি জলপ্রপাত যা বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাক্ষিয়ং নামক স্থানে অবস্থিত। পাথর আর সবুজে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে প্রবল বেগে নেমে আসছে জলধারা। দুধসাদা রঙের ফেনা ছড়িয়ে তা বয়ে চলেছে পাথরের গা বেয়ে। নিমেষেই ভিজিয়ে দিচ্ছে পাশের পাথুরে চাতাল। …

অন্যান্য
আমঝুপি নীলকুঠি

আমঝুপি নীলকুঠি

মেহেরপুর

আমঝুপি নীলকুঠি মেহেরপুর জেলায় অবস্থিত যা তৎকালীন ইংরেজ নীলকুঠি ও বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটি মেহেরপুর জেলা থেকে ৭ কিলোমিটার পূর্বে আমঝুপি নামক গ্রামে অবস্থিত। এর পাশেই রয়েছে কাজলা নদী। আমঝুপি নীলকুঠিটির দুটি প্রবেশপথ রয়েছে। পুরো নীলকুঠি কমপ্লেক্সটি ৭৭ একরের বেশি জায়গাজুড়ে অবস্থিত। কমপ্লেক্সের মাঝখানে কুঠির মূল ভবনটি অবস্থিত ও এর দুপাশে …

ঐতিহাসিক
আন্ধারমানিক

আন্ধারমানিক

বান্দরবান

আন্ধারমানিক (Andharmanik) শব্দটিই রহস্যময়। এই নৈসর্গিক সৌন্দর্যময় স্থানটি নিজের চোখে দেখলে অনুভব করতে পারবেন এর বিশালতা। আন্ধারমানিক এর অবস্থান বান্দরবান জেলার থানচি উপজেলার বড় মদক এর পরে। বড় মদকের পর আর কোনো সেনা বাহিনী বা বিজিবি ক্যাম্প না থাকায় নিরাপত্তার কারণে প্রায়ই এখানে যেতে অনুমতি দেয়া …

অন্যান্য
অঙ্গনা রিসোর্ট

অঙ্গনা রিসোর্ট

গাজীপুর

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হওয়ায় এই রিসোর্টের নামকরণ করা হয়েছে অঙ্গনা। গ্রামীণ সৌন্দর্যের বেসরকারি রিসোর্টস অঙ্গনার মালিক উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার ভাই সৈয়দ আলী মুরাদ ২০০৪ সালে ১৮ বিঘা জমির ওপর এটি নির্মাণ করেন। যার অবস্থান গাজীপুরের কাপাসিয়ার সূর্যনারায়ণপুর গ্রামে। নগর জীবনে একাধারে চলতে চলতে ক্লান্তি এসে …

রিসোর্ট
চৌদ্দার চর, আড়াইহাজার

চৌদ্দার চর, আড়াইহাজার

নারায়ণগঞ্জ

আড়াইহাজার (Araihazar) বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। ঢাকা থেকে মাত্র ১.৩০ -২.০০ ঘণ্টার পথ। যা যা চান সব এ আছে এখানে। বিশাল পুকুরের ধারে বিশাল বরই/কুল বাগান, খেজুর বাগান, গ্রামীণ মেঠো পথ, ১২৫ বছরের পুরানো স্কুল, ১০৫ বছরের পুরানো জমিদার বাড়ি, …

অন্যান্য
আড়াপাড়া জমিদার বাড়ি

আড়াপাড়া জমিদার বাড়ি

ঢাকা

সাভার উপজেলার আড়াপাড়া গ্রামে, সময়ের স্রোতে ভেসে যাওয়া ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আড়াপাড়া জমিদার বাড়ি (Arapara Jamidar Bari) যার আরেক নাম রাই শশী নিবাস। প্রায় একশত সতেরো বছরের পুরনো এই স্থাপনা, তার নিঃশব্দ উপস্থিতিতে বহন করে চলেছে অতীতের গৌরব, ঐতিহ্য এবং একান্ত ব্যক্তিগত ইতিহাসের স্মৃতি। দুটি প্রাসাদ, একটি মন্দির, একটি পুকুর, ভাস্কর্য …

ঐতিহাসিক
আড়িয়াল বিল

আড়িয়াল বিল

মুন্সিগঞ্জ

আড়িয়াল বিল (Arial Beel) ঢাকার দক্ষিণে পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার আয়তনের একটি অবভূমি। বর্ষায় পানিতে টই টই, শীতে শুকিয়ে বিস্তীর্ণ শস্যক্ষেত। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মুন্সীগঞ্জ এর আড়িয়াল বিলে গেলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নানা রকম শীতের সবজি চাষ হয় আড়িয়াল বিলে। …

হ্রদ ও জলাশয়
আরিফাইল মসজিদ

আরিফাইল মসজিদ

ব্রাহ্মণবাড়িয়া

আরিফাইল জামে মসজিদ (Arifail Mosque) ব্রাম্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার আরিফাইল গ্রামে অবস্থিত যা বাংলাদেশের পুরাতন সুন্দর মসজিদের মধ্যে একটি। ৩৫০ বছর পূর্বে নির্মিত মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। স্থানীয়ভাবে এটি 'আইড়ল মসজিদ' নামে পরিচিত। মসজিদটি সরাইল উপজেলা সদরের আরিফাইল গ্রামে সাগরদিঘীর …

ধর্মীয়
আরণ্যক রিসোর্ট

আরণ্যক রিসোর্ট

রাঙ্গামাটি

রাঙামাটি শহরের সেনানিবাস এলাকায় কাপ্তাই হ্রদের পাশে গড়ে উঠা আরণ্যক রিসোর্টটি (Aronnok Holiday Resort) অপরূপ সুন্দর ছায়া ঘেরা প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা সম্পূর্ণরূপে এই রিসোর্টটি পরিচালিত হচ্ছে। অপূর্ব সুন্দর কাপ্তাই হ্রদ ঘেরা এ রিসোর্টের ছিমছাম পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। মন ভুলানো এ রিসোর্টের প্রধান আকর্ষণ এর পরিবেশ ও কাপ্তাই লেকের …

রিসোর্ট
অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব

অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব

নড়াইল

অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব যা অরুনিমা ইকো রিসোর্ট নামেও পরিচিত। নড়াইল জেলার নারাগাতির পানিপাড়া গ্রামে এটি অবস্থিত। ৫০ একর জমি নিয়ে এর অবস্থান। ২০১০ সালে দেশের সেরা রিসোর্ট গুলের মধ্যে প্রতিযোগিতায় অরুনিমা রিসোর্ট প্রথম হয়। এখানে সময় কাটানের জন্য আছে গলফ, টেনিস, টেবিল টেনিস, দাবা, লুডু, ব্যাডমিন্টন, বাস্কেট বল প্রভৃতি খেলার ব্যবস্থা। বিনোদনের জন্য রয়েছে কয়েক প্রকারের নৌকা, …

রিসোর্ট
অষ্টগ্রাম হাওর

অষ্টগ্রাম হাওর

কিশোরগঞ্জ

অষ্টগ্রাম উপজেলা একটি হাওর বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা। কিশোরগঞ্জ হতে দক্ষিণ-পূর্ব দিকে অষ্টগ্রাম উপজেলার অবস্থান। কিশোরগঞ্জ জেলা সদর হতে অষ্টগ্রামের দূরত্ব প্রায় ৬০ কি: মি:। বিখ্যাত হাকালুকি ও টাঙ্গুয়ার পাশেই এর অবস্থান। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এর পুরোটা, নিকলী, তাড়াইলও করিমগঞ্জের কিছু অংশ, নেত্রকোণার খালিয়াজুড়ী, হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবং সুনামগঞ্জের কিছু …

হ্রদ ও জলাশয়
আতিয়া জামে মসজিদ

আতিয়া জামে মসজিদ

টাঙ্গাইল

আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। টাঙ্গাইল শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রাম। এ গ্রামের লৌহজং নদীর পূর্ব পারে অবস্থিত আতিয়া মসজিদ। লাল ইটে তৈরি এ …

ধর্মীয়
জগন্নাথপুরের আট কবর

জগন্নাথপুরের আট কবর

চুয়াডাঙ্গা

জগন্নাথপুরের আট কবর (Atkobor) মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত একটি ঐতিহাসিক স্থান যা চুয়াডাঙ্গার জগন্নাথপুরে ব্যক্তি উদ্যোগে সংরক্ষিত। চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এ আট কবর (সমাধিস্থল) অবস্থিত। ১৯৯৮ সালে শূন্য দশমিক ৬৬ একর জমির ওপর এই আট কবর কমপ্লেক্সের যাত্রা শুরু …

অন্যান্য
হযরত বাবা আদম শহীদ (র.) এর মসজিদ

হযরত বাবা আদম শহীদ (র.) এর মসজিদ

মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের ইতিহাস প্রসিদ্ধ রামপাল গ্রামের নিকটস্থ কাজী কসবা গ্রামে সুলতানী আমলের ছয় গম্বুজ বিশিষ্ট হযরত বাবা আদম শহীদ (র.) এর মসজিদ অবস্থিত। এর কয়েক গজ পূর্বে একটি মাজার আছে। মাজারটি ইটের তৈরী ২৫ (পঁচিশ) ফুট বাহুবিশিষ্ট বর্গাকার আয়তনের মঞ্চের উপর একটি পাকা …

ধর্মীয়
বারদী লোকনাথ আশ্রম

বারদী লোকনাথ আশ্রম

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদ সংলগ্ন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম অবস্থিত। লোকনাথ ব্রহ্মচারী এটি তৈরী করেছিলেন। শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রম্মচারীর আশ্রমের ঠিক দক্ষিণের উঠোনে, তাঁর সমাধিস্থলের পশ্চিমে, মূল গেটের ঠিক সামনে, পথ আগলে শত বৎসর ধরে কালের নানা ঘটনার সাক্ষী …

ধর্মীয়
বাঘা মসজিদ

বাঘা মসজিদ

রাজশাহী

রাজশাহী থেকে বাঘার দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার। বাঘার সবজয়গাতেই আছে আমের বাগান। আম বাগান দেখতে চলে যেতে পারেন ঐতিহাসিক বাঘা মসজিদ। প্রাচীন এ মসজিদ ইট দিয়ে তৈরি। মূল মসজিদের চারপাশে চারটি ও মাঝখানে দুই সারিতে পাঁচটি করে মোট দশটি গম্বুজ আছে। মসজিদের পূর্বপাশে পাঁচটি দরজা আছে। উত্তর ও …

ধর্মীয়
বাইক্কা বিল

বাইক্কা বিল

শ্রীমঙ্গল

বাইক্কা বিল (Baikka Beel) মৌলভীবাজার জেলার চায়ের স্বর্গরাজ্য শ্রীমঙ্গলের হাইল হাওড়ের পূর্বদিকের প্রায় ১০০ হেক্টর আয়তনের একটি জলাভূমির নাম। শ্রীমঙ্গল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এবং হাইল হাওরের পূর্ব পাশেই প্রায় ১০০ হেক্টর জলাভূমি নিয়ে অপরূপ সৌন্দর্যের এই বাইক্কা বিল। বাইক্কা বিলের মূল আকর্ষণ পরিযায়ী …

হ্রদ ও জলাশয়
বায়তুল আজগর জামে মসজিদ

বায়তুল আজগর জামে মসজিদ

কুমিল্লা

কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার গুনাইঘর (Gunaighar) এলাকায় অবস্থিত বায়তুল আজগর সাত গম্বুজ জামে মসজিদ (Baitul Azgar Sat Gomboj Jame Masjid) দেশের অন্যতম স্থাপত্যকীর্তি হিসেবে পরিচিত। মোগল স্থাপত্যের ঐতিহ্য ও আধুনিক নির্মাণশৈলীর মিশেলে গড়া এই মসজিদটি তার ব্যতিক্রমধর্মী গঠন ও দৃষ্টিনন্দন কারুকার্যের জন্য বিশেষভাবে জনপ্রিয়। মসজিদটি ইসলামী ঐতিহ্যের …

ধর্মীয়
বায়তুর রউফ মসজিদ

বায়তুর রউফ মসজিদ

ঢাকা

বায়তুর রউফ মসজিদ (Baitur Rauf Jame Masjid) ঢাকার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে গিয়ে রেললাইন পেরিয়ে দক্ষিণখান থানার ফায়েদাবাদে অবস্থিত। এর স্থাপত্যের বিশেষ দিক হলো, এর বায়ু চলাচলব্যবস্থা ও আলোর চমৎকার বিচ্ছুরণ মসজিদের পরিবেশকে দেয় ভিন্ন মাত্রা। ৭৫৪ বর্গমিটারের মসজিদটির বিশেষত্ব হলো, এখানকার মসজিদের …

ধর্মীয়
বাকলাই ঝর্ণা

বাকলাই ঝর্ণা

বান্দরবান

বাকলাই ঝর্ণা (Baktlai Jhorna ) যা বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা বলে সুপরিচিত। অনেকেই একে বাক্তলাই ঝর্ণাও বলে থাকেন। এর উচ্চতা প্রায় ৩৯০ ফুট যা বান্দরবান জেলার থানচি উপজেলার বাকলাই গ্রামে অবস্থিত। যদিও লিলুক/লাংলোক ঝর্ণার উচ্চতা আর বাকলাই ঝর্ণার মধ্যে কোনটা আসলে সর্বোচ্চ ঝর্ণা তা নিয়ে মতোবিরোধ রয়েছে। তবে …

ঝরনা
বলাখাল জমিদার বাড়ি

বলাখাল জমিদার বাড়ি

চাঁদপুর

বলাখাল জমিদার বাড়ি (Balakhal Zamindar Palace) বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি যা বলাখাল চৌধুরী বাড়ি নামে পরিচিত। ধারনা করা হয়, প্রায় একশতক আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করা হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন যোগেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। জমিদার বাড়িটি প্রায় ১২.৫১ একর জমি নিয়ে নির্মিত। এই …

ঐতিহাসিক
নবীন চন্দ্র সাহা জমিদার বাড়ি

নবীন চন্দ্র সাহা জমিদার বাড়ি

নরসিংদী

নবীন চন্দ্র সাহা জমিদার বাড়িটি (Balapur Zamindar Bari) নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা নদীর তীরে বালাপুর গ্রামে অবস্থিত। জমিদার নবীন চন্দ্র সাহা ৩২০ বিঘা জমির উপর প্রতিষ্ঠা করেন এই বালাপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির পাশেই মেঘনা ঘাট আর এই ঘাটকে কেন্দ্র করেই নবীন চন্দ্র সাহা এই বাড়িটি বানিয়েছিলেন। শত শত বছরের পুরনো …

ঐতিহাসিক
বালাসী ঘাট

বালাসী ঘাট

গাইবান্ধা

বালাসী ঘাট (Balashi Ghat) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অবস্থিত যমুনা নদীর তীরে একটি নৌবন্দর ও অন্যতম দর্শনীয় স্থান। গাইবান্ধা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ঘাটটি ভ্রমণপিপাসুদের কাছে একটি জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব, এবং ভ্রমণের সুযোগ এই স্থানের আকর্ষণ বহুগুণে বৃদ্ধি করেছে। প্রাকৃতিক সৌন্দর্য বালাসী ঘাটের প্রাকৃতিক পরিবেশ নিঃসন্দেহে …

বাঁধ, সেতু ও দর্শনীয় স্থাপনা
বলধা গার্ডেন

বলধা গার্ডেন

ঢাকা

বলধা গার্ডেন ঢাকা শহরের ওয়ারী এলাকায় অবস্থিত একটি বোটানিক্যাল গার্ডেন যা পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত। এর আয়তন ৩.৩৮ একর। ১৯০৯ সালের দিকে ঢাকা জেলার (বর্তমান গাজীপুর জেলা) বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানারকম ফুলগাছ ও দুর্লভ উদ্ভিদ এনে …

পার্ক
বালিয়া মসজিদ

বালিয়া মসজিদ

ঠাকুরগাঁও

বালিয়া মসজিদ বা ছোট বালিয়া জামে মসজিদ (Balia Mosque) ঠাকুরগাঁও জেলা শহর থেকে পঞ্চগড় এর বোদা উপজেলা যাওয়ার পথে ভূল্লী হাট নামক জায়গা থেকে তিন কিলোমিটার পূর্বে ভূল্লী-পাঁচপীর হাট সড়কের পাশে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। স্থানীয়দের কাছে এটি জ্বীনের মসজিদ নামেও পরিচিত। বালিয়া মসজিদ নির্মাণ শৈলী সমতল ভূমি হতে ৫ ফুট ৩ …

ধর্মীয়
বালিয়াটি জমিদার বাড়ি

বালিয়াটি জমিদার বাড়ি

মানিকগঞ্জ

বালিয়াটি জমিদার বাড়ি (Baliati Palace) বাংলাদেশের মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। মোট সাতটি স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়িটি অবস্থিত। ঐতিহ্য বুকে ধরে এখনো কালের সাক্ষী হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে। এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে …

ঐতিহাসিক
বলিহার রাজবাড়ি

বলিহার রাজবাড়ি

নওগাঁ

নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের নওগাঁ-রাজশাহী সড়কের পশ্চিমে অবস্থিত প্রাচীনতম ঐতিহ্যবাহী বলিহার রাজবাড়ি। নওগাঁ জেলা শহর থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের কুড়মইল মৌজায় বলিহার রাজবাড়ি অবস্থিত। দেশ বিভাগের সময়কালে বলিহারের রাজা ছিলেন বিমেলেন্দু রায়। দেশ বিভাগের সময় জমিদারী প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমেলেন্দু রায় চলে যান ভারতে। এরপর বলিহার রাজবাড়ি (Balihar Rajbari) ভবনটি …

ঐতিহাসিক
বঙ্গবন্ধু আইল্যান্ড

বঙ্গবন্ধু আইল্যান্ড

খুলনা

বঙ্গবন্ধু আইল্যান্ড (Bangabandhu Island) এর অবস্থান খুলনা জেলায় যা দুবলার চর থেকে ২৫ কিলোমিটার এবং হিরণ পয়েন্ট থেকে ১০ কিলোমিটার দূরে বঙ্গপোসাগরের মধ্যে জেগে ওঠা একটি চর। এটি মংলা বন্দর থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বঙ্গবন্ধু আইল্যান্ড লম্বায় প্রায় ৪ কিলোমিটার এবং প্রস্থে প্রায় ২ কিলোমিটার আর আয়তন প্রায় ৭.৮৪ বর্গ কিলোমিটার। দ্বীপটি ত্রিকোণাকৃতির …

দ্বীপ
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর

ঢাকা

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর (Bangabandhu Military Museum) ঢাকার তেজগাঁও এর বিজয় স্মরনীতে অবস্থিত সামরিক জাদুঘর যা বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানা অজানা এক তথ্য ভাণ্ডার। পূর্বে এই জাদুঘরের নাম ছিলো বাংলাদেশ সামরিক জাদুঘর (Bangladesh Military Museum). ১৯৮৭ সালে ঢাকার মিরপুর সেনানিবাসের …

জাদুঘর
বাংলাবান্ধা জিরো পয়েন্ট

বাংলাবান্ধা জিরো পয়েন্ট

পঞ্চগড়

বাংলাবান্ধা জিরো পয়েন্ট (Banglabandha Zero Point) বাংলাদেশের উত্তরের উপজেলা তেঁতুলিয়া এর সীমান্তবর্তী ল্যান্ডমার্ক। এর পরে ভারতের বর্ডার শুরু হয়েছে। এই স্থানে মহানন্দা নদীর তীর ও ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় ১০ একর জমিতে ১৯৯৭ সালে নির্মিত হয় বাংলাবান্ধা স্থলবন্দর যেখান থেকে নেপালের সাথেও বাংলাদেশের পণ্য বিনিময় সম্পাদিত হয়। হিমালয়ের কোলঘেঁষে অবস্থিত বাংলাদেশের সর্বোত্তরের স্থান …

বাঁধ, সেতু ও দর্শনীয় স্থাপনা
বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর

বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর

ঢাকা

বিমান বাহিনী জাদুঘর (Bangladesh Air Force Museum) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘর ২০১৪ সালে উন্মু্ক্ত করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে স্থাপিত বাংলাদেশ বিমান জাদুঘর এ রয়েছে ১৯ বিমান …

জাদুঘর
বাংলাদেশ জাতীয় জাদুঘর

বাংলাদেশ জাতীয় জাদুঘর

ঢাকা

ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর (Bangladesh National Museum) এর চারতলা এই ভবনের স্থাপত্য নকশা অত্যন্ত নজরকাড়া। ২০ হাজার বর্গমিটারের এই ভবনটির ৪৫টি গ্যালারিতে রয়েছে প্রায় ৮৩ হাজারের বেশি নিদর্শন। কেবল বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সর্ববৃহৎ জাদুঘর। জাদুঘরের …

জাদুঘর