বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
ঐতিহাসিকগাজীপুর · Dhaka

শ্রীফলতলী জমিদার বাড়ি

শ্রীফলতলী জমিদার বাড়ি (Sreefaltali Zamindar Bari), গাজীপুর জেলার কালিয়াকৈর এর শ্রীফলতলী গ্রামে অবস্থিত যা স্থানীয় উচ্চারণে হয়ে গেছে ছিবলতলী। বিখ্যাত তালিবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলী জমিদার এস্টেট। এই এস্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী’র হাত ধরে এই শ্রীফলতলী জমিদার বাড়ীর গোড়াপত্তন ঘটে। …

এক নজরে

জেলা
গাজীপুর
বিভাগ
Dhaka
স্থানাঙ্ক
23.990, 90.420

বিবরণ

শ্রীফলতলী জমিদার বাড়ি (Sreefaltali Zamindar Bari), গাজীপুর জেলার কালিয়াকৈর এর শ্রীফলতলী গ্রামে অবস্থিত যা স্থানীয় উচ্চারণে হয়ে গেছে ছিবলতলী। বিখ্যাত তালিবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলী জমিদার এস্টেট। এই এস্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী’র হাত ধরে এই শ্রীফলতলী জমিদার বাড়ীর গোড়াপত্তন ঘটে। জমিদারী পরিচালনায় তিনি তার নিজের কাচারি বাড়ীর পাশাপাশি আধারিয়া বাড়ীর বাগানবাড়ীকে অফিস হিসেবে ব্যবহার করতেন। তার জমিদারীর পরিসীমা ময়মনসিংহ, নরসিংদি ও সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। তার ঐকান্তিক প্রচেষ্টায়ই আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বে তালিবাবাদ পরগনা সাভার হতে পৃথক হয়ে ‘কালিয়াকৈর’ নামে নতুন থানা হিসেবে পরিচিতি পায়।

অন্যান্য জমিদার বাড়ির মতো এটারও দুই তরফ। বড় তরফে আপনি অনুমতি ছাড়াই প্রবেশ ও ঘুরে দেখতে পারবেন। ছোট তরফে জমিদারের উত্তরাধীকারীগণ এখনো বাস করে এবং শুটিং স্পট হিসেবেও ভাড়া দেয়। তবে সেখানে প্রবেশ করা যাবে অনুমতি সাপেক্ষে। বড় তরফ ও ছোট তরফ এর মাঝে জমিদারবাড়ির মসজিদ যা সময়ের চাহিদায় বর্ধিত করা হয়েছে। প্রবেশ করলে বড় তরফের ডান পাশে আরেকটি ছোট তরফ চোখে পড়বে। বাহির থেকে ঘুরে দেখতে পারবেন, জমিদারবাড়ির সব দরজাই তালাবদ্ধ। বড় তরফের পিছনের অংশে কিছু পরিবার বাস করে।

ঢাকা থেকে রাজধানী পরিবহন কালিয়াকৈর যায়। এই বাসে উঠলে শ্রীফলতলী মোড়ে নেমে হাতের বাম পাশে ৫-৭ মিনিট হাটলেই জমিদারবাড়ি এর দেখা মিলবে।

এছাড়াও ঢাকার গাবতলী থেকে মৌমিতা, ইতিহাস, ঠিকানা পরিবহন গাজীপুরের চন্দ্রা যায়। সেখান থেকে কালিয়াকৈর এর বাসে "কালিয়াকৈর বাস স্টান্ড" পর্যন্ত যেতে হবে। এরপর রিক্সায় শ্রীফলতলী জমিদারবাড়ি।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

শ্রীফলতলী জমিদার বাড়ি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: গাজীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

শ্রীফলতলী জমিদার বাড়ি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ গাজীপুর রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

অন্যান্য জমিদার বাড়ির মতো এটারও দুই তরফ। বড় তরফে আপনি অনুমতি ছাড়াই প্রবেশ ও ঘুরে দেখতে পারবেন। ছোট তরফে জমিদারের উত্তরাধীকারীগণ এখনো বাস করে এবং শুটিং স্পট হিসেবেও ভাড়া দেয়। তবে সেখানে প্রবেশ করা যাবে অনুমতি সাপেক্ষে। বড় তরফ ও ছোট তরফ এর মাঝে জমিদারবাড়ির মসজিদ যা সময়ের চাহিদায় বর্ধিত করা হয়েছে। প্রবেশ করলে বড় তরফের ডান পাশে আরেকটি ছোট তরফ চোখে পড়বে। বাহির থেকে ঘুরে দেখতে পারবেন, জমিদারবাড়ির সব দরজাই তালাবদ্ধ। বড় তরফের পিছনের অংশে কিছু পরিবার বাস করে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র