বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

ঠান্ডা ছড়া

দেয়ালঘেরা ঠান্ডা ছড়া (Thanda Chora) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ধর্মঘর এলাকায় অবস্থিত একটি ঝর্ণা। দুই পাশে কালো পাথরের দেয়ালের মাঝ দিয়ে বয়ে যাওয়া ঝর্ণা, তাই এর নামকরন করা হয়েছে ঠান্ডা ছড়া। দুপাশে পাথরের দেয়ালের কারনে আপনি ঝর্ণার যত ভেতরের দিকে যাবেন ঠান্ডা ততো অনুভব করতে পারবেন। ঠান্ডা ছড়া প্রায় ৬০০ গজ জায়গা নিয়ে …

এক নজরে

জেলা
খাগড়াছড়ি
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
23.120, 91.930

বিবরণ

দেয়ালঘেরা ঠান্ডা ছড়া (Thanda Chora) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ধর্মঘর এলাকায় অবস্থিত একটি ঝর্ণা। দুই পাশে কালো পাথরের দেয়ালের মাঝ দিয়ে বয়ে যাওয়া ঝর্ণা, তাই এর নামকরন করা হয়েছে ঠান্ডা ছড়া। দুপাশে পাথরের দেয়ালের কারনে আপনি ঝর্ণার যত ভেতরের দিকে যাবেন ঠান্ডা ততো অনুভব করতে পারবেন। ঠান্ডা ছড়া প্রায় ৬০০ গজ জায়গা নিয়ে বিস্তৃত। কালো পাথরের উপর দিয়েই হেঁটে যেতে হবে ছড়ার ভেতর দিকে। যাঁরা রোমাঞ্চ ভালোবাসেন, তাঁরা খাগড়াছড়ি ভ্রমণে গেলে ঘুরে আসতে পারেন এই ঠান্ডা ছড়া থেকে।এখানে যাওয়ার পথটাও দারুণ। ঠান্ডাছড়া যাওয়ার পথে খাগড়াছড়ির সব সৌন্দর্যই দেখতে পাবেন। ছোট ছোট সবুজ পাহাড়, পাহাড়ের গা বেয়ে নামা ছড়া, ছড়ার পাশে ফুটে থাকা বুনোফুল, নাম না জানা পাখি – এ সবই মুগ্ধ করবে। ঠান্ডা ছড়ার পাশেই খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত। সেখানেও কিছু সময় বেড়াতে পারেন।

ঢাকার কলাবাগান, কল্যাণপুর, ফকিরাপুল, গাবতলী, কমলাপুর থেকে বিভিন্ন বাস ছাড়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে। এদের মধ্যে শান্তি পরিবহন, শ্যামলী, হানিফ ও অন্যান্য পরিবহনের বাসে খাগড়াছড়ি যেতে পারবেন। ভাড়া পড়বে ৫২০ টাকা। এছাড়াও বিআরটিসি ও সেন্টমার্টিন পরিবহনের এসি বাস খাগড়াছড়ি যায়। খাগড়াছড়ি পৌঁছে নেমে যাবেন শহরের শাপলা চত্বরে। এখান থেকে সিএনজি কিংবা ব্যাটারিচালিত টমটমে করে দীঘিনালা উপজেলা সড়ক দিয়ে চলে যান ধর্মঘর এলাকায়। প্রায় তিন কিলোমিটার পাহাড়ি পথ পেরোতে হবে। এখান থেকেই হেঁটে ঠান্ডা ছড়ায় পৌঁছে যাবেন। ধর্মঘরে স্থানীয় কাউকে জিজ্ঞেস করলেই ছড়ার পথ দেখিয়ে দেবে।

এ ছাড়া চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকেও খাগড়াছড়ি চলে আসতে পারেন।

খাগড়াছড়িতে পর্যটন মোটেল সহ বিভিন্ন মানের থাকার হোটেল আছে ।

খাগড়াছড়ি শহরের কাছেই পানখাই পাড়ায় ঐতিহ্যবাহী সিস্টেম রেস্তোরার (System Restaurant) অবস্থান। এখানে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী খাবার খেতে পারবেন। যোগাযোগঃ ০৩৭১-৬২৬৩৪ , ০১৫৫৬৭৭৩৪৯৩ , ০১৭৩২৯০৬৩২২ ।

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

ঠান্ডা ছড়া ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

ঠান্ডা ছড়া-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ খাগড়াছড়ি রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

দেয়ালঘেরা ঠান্ডা ছড়া (Thanda Chora) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ধর্মঘর এলাকায় অবস্থিত একটি ঝর্ণা। দুই পাশে কালো পাথরের দেয়ালের মাঝ দিয়ে বয়ে যাওয়া ঝর্ণা, তাই এর নামকরন করা হয়েছে ঠান্ডা ছড়া। দুপাশে পাথরের দেয়ালের কারনে আপনি ঝর্ণার যত ভেতরের দিকে যাবেন ঠান্ডা ততো অনুভব করতে পারবেন। ঠান্ডা ছড়া প্রায় ৬০০ গজ জায়গা নিয়ে বিস্তৃত। কালো পাথরের উপর দিয়েই হেঁটে যেতে হবে ছড়ার ভেতর দিকে। যাঁরা রোমাঞ্চ ভালোবাসেন, তাঁরা খাগড়াছড়ি ভ্রমণে গেলে ঘুরে আসতে পারেন এই ঠান্ডা ছড়া থেকে।এখানে যাওয়ার পথটাও দারুণ। ঠান্ডাছড়া যাওয়ার পথে খাগড়াছড়ির সব সৌন্দর্যই দেখতে পাবেন। ছোট ছোট সবুজ পাহাড়, পাহাড়ের গা বেয়ে নামা ছড়া, ছড়ার পাশে ফুটে থাকা বুনোফুল, নাম না জানা পাখি – এ সবই মুগ্ধ করবে। ঠান্ডা ছড়ার পাশেই খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত। সেখানেও কিছু সময় বেড়াতে পারেন।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র