বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
লেখকের পাতায় ফিরুন
গান / গীতি১৯০৫

আমার সোনার বাংলা (জাতীয় সঙ্গীত)

১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে শিলাইদহের বাউল সুরে রচিত কালজয়ী স্বদেশপ্রেমের গান, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সম্পূর্ণ পাঠ।

✨ উন্মুক্ত পাঠাগার (পাবলিক ডোমেইন)|প্রামাণ্য পাঠ

এই সাহিত্যকর্মটি কপিরাইট মুক্ত ও পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। পাঠক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ কবিতা বা রচনাটি এখান থেকে পূর্ণাঙ্গভাবে পাঠ ও অনুলিপি করতে পারবেন।

আকার:
দূরত্ব:
হরফ:
মোড:
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥ ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, মরি হায়, হায় রে— ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥ কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো— কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায়, হায় রে— মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥
— রবীন্দ্রনাথ ঠাকুর (১৯০৫)বাংলাদেশ আর্কাইভ সাহিত্য সংকলন