কবিতা১৯০৯
ধনধান্য পুষ্পভরা
দ্বিজেন্দ্রলাল রায়ের কালজয়ী দেশাত্মবোধক গান ও কবিতা। মাতৃভূমির অনুপম রূপ, প্রকৃতির সৌন্দর্য ও স্নেহের বন্ধন নিয়ে রচিত বিশ্বখ্যাত গান। সম্পূর্ণ উন্মুক্ত পাঠ।
✨ উন্মুক্ত পাঠাগার (পাবলিক ডোমেইন)|শাহজাহান নাটক (১৯০৯)
এই সাহিত্যকর্মটি কপিরাইট মুক্ত ও পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। পাঠক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ কবিতা বা রচনাটি এখান থেকে পূর্ণাঙ্গভাবে পাঠ ও অনুলিপি করতে পারবেন।
আকার:
দূরত্ব:
হরফ:
মোড:
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি!
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা?
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে?
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে!
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি!
এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়?
কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশতলে মেশে?
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে?
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি!
— দ্বিজেন্দ্রলাল রায় (১৯০৯)বাংলাদেশ আর্কাইভ সাহিত্য সংকলন
মূল ডিজিটাল সংরক্ষণাগার ও সংস্করণ
উইকিসংকলন বা প্রামাণ্য ডিজিটাল লাইব্রেরিতে এই গ্রন্থের মূল ঐতিহাসিক পাতা সংরক্ষিত রয়েছে।