
চিত্রসূত্র: Wikimedia Commons / Public Domain
দ্বিজেন্দ্রলাল রায়
ঐতিহাসিক নাটকের রাজপুত্র ও অতুলনীয় দেশাত্মবোধক গানের জনক। "ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা" এবং কালজয়ী নাটক ‘শাহজাহান’, ‘চন্দ্রগুপ্ত’র অমর স্রষ্টা।
স্বীকৃতি ও প্রধান পুরস্কার
জীবন ও সাহিত্য সাধনা
দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই ১৮৬৩ - ১৭ মে ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তার বিখ্যাত গান "ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন। তার নাটকগুলি চার শ্রেণিতে বিন্যস্ত: প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে জীবদ্দশায় প্রকাশিত আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার-পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল-বিজয় ইত্যাদি।
বাংলা ঐতিহাসিক নাটকে দেশপ্রেম ও ট্র্যাজেডির সংমিশ্রণে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তাঁর নাটক ‘শাহজাহান’ ও ‘চন্দ্রগুপ্ত’ আজও বাংলা মঞ্চে নিয়মিত অভিনীত হয়।
তাঁর রচিত ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি প্রতিটি বাঙালির অন্তরে স্বদেশপ্রেমের এক চিরন্তন প্রতীক।