বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
রিসোর্টপাবনা · Rajshahi

স্বপ্নদ্বীপ রিসোর্ট

পদ্মার মৃদুমন্দ বাতাস, ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর নয়নাভিরাম দৃশ্য, আর তারই মাঝখানে স্বপ্নের মতো গড়ে উঠেছে “স্বপ্নদ্বীপ রিসোর্ট”। খাইরুল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব খাইরুল ইসলামের উদ্যোগে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এই রিসোর্টটি একটি থ্রি-স্টার মানসম্পন্ন রিসোর্ট। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে দপ্তর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ …

এক নজরে

জেলা
পাবনা
বিভাগ
Rajshahi
স্থানাঙ্ক
24.010, 89.250

বিবরণ

পদ্মার মৃদুমন্দ বাতাস, ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর নয়নাভিরাম দৃশ্য, আর তারই মাঝখানে স্বপ্নের মতো গড়ে উঠেছে “স্বপ্নদ্বীপ রিসোর্ট”। খাইরুল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব খাইরুল ইসলামের উদ্যোগে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এই রিসোর্টটি একটি থ্রি-স্টার মানসম্পন্ন রিসোর্ট। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে দপ্তর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং ইপিজেডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কেন্দ্রস্থলে অবস্থিত এই রিসোর্টটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে বিনোদন ও অবকাশ যাপনের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।

ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার দূরে, পাবনা শহর থেকে মাত্র ২৪ কিলোমিটার এবং ঈশ্বরদী উপজেলা সদর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে ১০ বিঘা জমির উপর বিস্তৃত এই রিসোর্টটিতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। স্বপ্নদ্বীপ রিসোর্ট থেকে ঈশ্বরদীর উল্লেখযোগ্য দর্শোনীয় স্থানগুলো ভ্রমণের জন্য ব্যবস্থাও রয়েছে।

রিসোর্টের প্রবেশদ্বারেই রয়েছে নান্দনিক কারুকার্য। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে বালি-সিমেন্টের তৈরি জাতীয় ফল কাঠাল, শৈল্পিক আল্পনা, বিশাল দাবার কোর্ট, রঙিন ফুলের বাগান, পাথরের তৈরি বাঘ, জিরাফ, উটপাখি, পাহাড়ি ঝর্ণা, ফুলের লাভ রিয়্যাক্ট, পুষ্পকুঞ্জ, গেমিং জোন, দোয়েল, সিংহ, শঙ্কচিল, ভালোবাসার প্রতীক নারী-পুরুষের প্রতিকৃতি, গ্রামীণ নারীর কলসি কাঁখে চিত্রায়ণ, কার্টুনের বই পড়া শিশু, গিটার হাতে গিরারিষ্ট, ডলফিন ও সিংহ চত্বর, হনুমান, কুমির, সাপ ইত্যাদি।

রিসোর্টে রয়েছে রাত্রিযাপনের সুযোগ-সুবিধাসহ বুফে রেস্টুরেন্ট, যেখানে দেশি-বিদেশি নানা স্বাদের খাবার পাওয়া যায়। প্রশিক্ষিত শেফ ও কর্মীরা সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করে থাকেন। বাংলা, ইন্ডিয়ান, রাশিয়ান, কন্টিনেন্টাল ও চাইনিজ খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে পার্ক, হানিসুই রাইড, সোয়ান রাইড, কিডস জোন, সুইমিং পুল, পিকনিক স্পট। সহস্রাধিক মানুষ একসাথে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করতে পারেন। পাবনার মধ্যে একমাত্র এই রিসোর্টেই বুফে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। মাসে অন্তত চারবার বুফে আয়োজন করে থাকে রিসোর্ট থেকে।

স্বপ্নদ্বীপ রিসোর্ট এর পার্ক এরিয়া প্রতিদিন সকাল ৮:০০ ঘটিকা থেকে রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত খোলা থাকে।

বুকিং অথবা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ +8801312-427608

আমাদের ঠিকানাঃ জয়নগর, ঈশ্বরদী, পাবনা (সলিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন)

সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।

স্বপ্নদ্বীপ রিসোর্ট ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

স্বপ্নদ্বীপ রিসোর্ট-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ পাবনা রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

রিসোর্টের প্রবেশদ্বারেই রয়েছে নান্দনিক কারুকার্য। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে বালি-সিমেন্টের তৈরি জাতীয় ফল কাঠাল, শৈল্পিক আল্পনা, বিশাল দাবার কোর্ট, রঙিন ফুলের বাগান, পাথরের তৈরি বাঘ, জিরাফ, উটপাখি, পাহাড়ি ঝর্ণা, ফুলের লাভ রিয়্যাক্ট, পুষ্পকুঞ্জ, গেমিং জোন, দোয়েল, সিংহ, শঙ্কচিল, ভালোবাসার প্রতীক নারী-পুরুষের প্রতিকৃতি, গ্রামীণ নারীর কলসি কাঁখে চিত্রায়ণ, কার্টুনের বই পড়া শিশু, গিটার হাতে গিরারিষ্ট, ডলফিন ও সিংহ চত্বর, হনুমান, কুমির, সাপ ইত্যাদি।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র