লালন শাহ
বাউল সাধক কবি
ফকির লালন শাহ বাউল আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ সাধক। তাঁর দর্শন ও গান জাতি, ধর্ম ও বর্ণের বিভেদকে অস্বীকার করে মানবতাকে প্রাধান্য দেয়।
এক নজরে
জীবনী
লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি ছিলেন অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
কুষ্টিয়ার ছেউরিয়ায় তিনি তাঁর আখড়া প্রতিষ্ঠা করেন এবং সারাজীবন সেখানে সাধনা ও শিক্ষা দিয়ে যান। তাঁর গানে মানবতাবাদ, আত্মজিজ্ঞাসা ও ভাববাদী দর্শন প্রকাশিত।
রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বহু কবি ও দার্শনিক তাঁর গান দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। ১৮৯০ সালের ১৭ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
অর্জন ও ভূমিকা
- বাউল আন্দোলনের শ্রেষ্ঠ সাধক
- মানবতাবাদী দর্শন ও অসংখ্য গান
- ‘শুন গো মানুষ’সহ কালজয়ী বাউলগান