বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
সংস্কারকসাহিত্যিকব্রিটিশ ঔপনিবেশিক যুগ

বেগম রোকেয়া

নারী শিক্ষার পথিকৃৎ, সাহিত্যিক ও সংস্কারক

বেগম রোকেয়া দক্ষিণ এশিয়ায় নারী জাগরণের অন্যতম অগ্রদূত। তিনি নারীদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা করেন এবং ‘সুলতানার স্বপ্ন’সহ কালজয়ী সাহিত্য রচনা করেন।

এক নজরে

জন্ম
৯ ডিসেম্বর ১,৮৮০
মিঠাপুকুর, রংপুর
মৃত্যু
৯ ডিসেম্বর ১,৯৩২
কলকাতা
বয়স
৫২ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ – ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তাকে বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী হিসেবে বিবেচনা করা হয়। ২০০৪ সালে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া। ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনি ও শ্লে­ষাত্মক রচনায় রোকেয়ার স্টাইল ছিল স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত। উদ্ভাবনশীলতা, যুক্তিবাদিতা ও কৌতুকপ্রিয়তা তাঁর রচনার সহজাত বৈশিষ্ট্য। তাঁর প্রবন্ধের বিষয়বৈচিত্র্য ছিল ব্যাপক। বিজ্ঞান সম্পর্কেও তার অনুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায় বিভিন্ন রচনায়। মতিচূর (১৯০৪) প্রবন্ধগ্রন্থে রোকেয়া নারী-পুরুষের সমতার পক্ষে যুক্তি তুলে ধরে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম-অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীপশ্চাৎপদতার কারণ বলেছেন। তার সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ-বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।

১৯০৯ সালে তিনি ভাগলপুরে ও পরে কলকাতায় নারীদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। ‘মতিচূর’, ‘অবরোধবাসিনী’ ও ‘সুলতানার স্বপ্ন’ তাঁর উল্লেখযোগ্য রচনা।

নারীশিক্ষা ও নারীর মর্যাদার জন্য তাঁর সংগ্রাম আধুনিক বাংলার নারী আন্দোলনের ভিত্তি তৈরি করে। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

রোকেয়ার কর্ম ও আদর্শ উদ্‌যাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতি বছর ৯ ডিসেম্বর রোকেয়া দিবস উদ্‌যাপন করে এবং বিশিষ্ট নারীদের অনন্য অর্জনের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে।

রচনাবলি ও গ্রন্থপঞ্জি দেখুন

অর্জন ও ভূমিকা

  • নারীদের জন্য স্কুল প্রতিষ্ঠা
  • ‘সুলতানার স্বপ্ন’সহ কালজয়ী সাহিত্য রচনা
  • নারী আন্দোলনের পথিকৃৎ

সম্পর্কিত ইতিহাস

উৎসসমূহ