জসীমউদ্দীন
পল্লীকবি
পল্লীকবি জসীমউদ্দীন বাংলার গ্রামীণ জীবন ও প্রকৃতিকে কবিতার বিষয়বস্তু করে তুলেছেন। তাঁর ‘নকশী কাঁথার মাঠ’ কালজয়ী কাব্য।
এক নজরে
জীবনী
জসীম উদ্দীন (অন্যভাবে জসীমউদ্দীন; ১ জানুয়ারি ১৯০৩ – ১৩ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্দীনের। তার নক্সী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তার লেখা অসংখ্য পল্লিগীতি এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায়। যথা:- আমার হার কালা করলাম রে, আমায় ভাসাইলি রে, বন্ধু কাজল ভ্রমরা রে ইত্যাদি। তার কর্মজীবন শুরু হয় পল্লী সংগীতের সংগ্রাহক হিসেবে।
গ্রামবাংলার মানুষ, প্রকৃতি ও লোকজীবনকে তিনি তাঁর কবিতার কেন্দ্রে রেখেছেন। ‘কবর’ কবিতা ও ‘নকশী কাঁথার মাঠ’ তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি।
১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে গ্রাম বাংলার কবি হিসেবে সর্বজন সমাদৃত করা হয়।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত জসীম উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ বছর শিক্ষকতা করেন; ১৯৪৪ সালে শিক্ষকতা ছেড়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ১৯৬২ সালে অবসর গ্রহণ করেন। জসীম উদ্দীন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার একজন দৃঢ় সমর্থক। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা।
অর্জন ও ভূমিকা
- ‘নকশী কাঁথার মাঠ’সহ কালজয়ী কাব্য রচনা
- গ্রামবাংলার জীবনকে কবিতায় আন্তর্জাতিক পরিচিতি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক