বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
জসীম উদ্‌দীন
যাচাইকৃত

চিত্রসূত্র: Government of Bangladesh / Public Domain

কবিলোকসাহিত্য সংগ্রাহকনাট্যকার

জসীম উদ্‌দীন

Jasimuddin(ছদ্মনাম / ডাকনাম: পল্লিকবি, Polli Kobi)

'পল্লিকবি' হিসেবে খ্যাত। বাংলার গ্রামীণ জীবনের সুখ-দুঃখ, বিরহ ও ভালোবাসার অমর রূপকার। তার রচিত 'নকশী কাঁথার মাঠ' ও 'কবর' কবিতা বিশ্বসাহিত্যে অনন্য।

জীবনকাল
১৯০৩ — ১৯৭৬
জন্মস্থান
তাম্বুলখানা, ফরিদপুর
সাহিত্যিক যুগ
আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৭
কবিতা ও গান
৪
প্রবন্ধ ও রচনা
২০
📖উপন্যাস/গল্প
২
🎭নাটক/মঞ্চ
১

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

একুশে পদক (১৯৭৬)স্বাধীনতা পদক (১৯৭৮, মরণোত্তর)প্রাইড অব পারফরম্যান্স (১৯৫৮)বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট (১৯৬৯)

জীবন ও সাহিত্য সাধনা

জসীম উদ্‌দীন (অন্যভাবে জসীমউদ্দীন; ১ জানুয়ারি ১৯০৩ – ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের। তার নক্সী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তার লেখা অসংখ্য পল্লিগীতি এখনো গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায়। যথা:- আমার হার কালা করলাম রে, আমায় ভাসাইলি রে, বন্ধু কাজল ভ্রমরা রে ইত্যাদি। তার কর্মজীবন শুরু হয় পল্লী সংগীতের সংগ্রাহক হিসেবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার সাড়াজাগানো কবিতা 'কবর' প্রবেশিকা পরীক্ষার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হয়, যা বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিরল ঘটনা। ড. দীনেশচন্দ্র সেনের অধীনে তিনি রামতনু লাহিড়ী গবেষক হিসেবে পূর্ববঙ্গ গীতিকা ও লোকসাহিত্য সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

পূর্ণ জীবনী পড়ুন