এম এ জি ওসমানী
মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক
জেনারেল এম এ জি ওসমানী ১৯৭১ সালে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। তাঁর সামরিক নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।
এক নজরে
জীবনী
মুহাম্মদ আতাউল গণি ওসমানী, যিনি জেনারেল এম এ জি ওসমানী নামে অধিক পরিচিত (জন্ম ১ সেপ্টেম্বর ১৯১৮ - মৃত্যু ১৬ ফেব্রুয়ারি ১৯৮৪) ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম সেনাপ্রধান ছিলেন। এছাড়াও তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম চার তারকা বিশিষ্ট জেনারেল।
১৯৭১ সালে অবসরপ্রাপ্ত জেনারেল ওসমানী মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক (কমান্ডার-ইন-চিফ) নিযুক্ত হন। তিনি ১১টি সেক্টরে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন এবং যুদ্ধকৌশল নির্ধারণ করেন।
স্বাধীনতার পর তিনি সংসদ সদস্য হন। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি লন্ডনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মানসূচক সমাধি দেওয়া হয়।
অর্জন ও ভূমিকা
- মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক
- ১১টি সেক্টরে মুক্তিযোদ্ধা সংগঠন
- মুক্তিযুদ্ধের সামগ্রিক যুদ্ধকৌশল প্রণয়ন