বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
বিজ্ঞানীসাহিত্যিকস্বাধীন বাংলাদেশ

মুহম্মদ জাফর ইকবাল

বিজ্ঞান লেখক ও শিক্ষাবিদ

জাফর ইকবাল বাংলাদেশের জনপ্রিয় বিজ্ঞান লেখক ও অধ্যাপক, যিনি শিশু-কিশোরদের লেখা দিয়ে পরিচিত।

এক নজরে

জন্ম
২৩ ডিসেম্বর ১,৯৫২
সিলেট
অবস্থা
বর্তমান
জীবিত
বয়স
৭৩ বছর(বর্তমান)
দীর্ঘায়ু ও সুস্থ জীবন

জীবনী

মুহম্মদ জাফর ইকবাল (জন্ম: ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক, কলাম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ক্যলিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ও বেল কমিউনিকেশনস রিসার্চে ১৮ বছর কাজ করার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন ও ১৯৯৪ সালের ডিসেম্বরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ২০১৮ সালে ৩ অক্টোবর তিনি অবসরে যান। তিনি বিভিন্ন গল্প, উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছন। তার লেখা কিছু উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তাকে বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় বিজ্ঞান কল্পকাহিনী লেখক হিসেবে বিবেচনা করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

তাঁর শিশু সাহিত্য 'কিশোর বিজ্ঞান' সিরিজ ব্যাপক জনপ্রিয়।

অর্জন ও ভূমিকা

  • শিশু-কিশোর বিজ্ঞান সাহিত্য
  • শিক্ষকতা ও বিজ্ঞান জনপ্রিয়করণ

উৎসসমূহ