বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
কবিসাহিত্যিকব্রিটিশ ঔপনিবেশিক যুগ – স্বাধীন বাংলাদেশ

শামসুর রাহমান

নাগরিক বাংলার কবি

শামসুর রাহমান স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রধান কবি। নাগরিক জীবন, স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে তাঁর কবিতা ব্যাপক জনপ্রিয়।

এক নজরে

জন্ম
২৩ অক্টোবর ১,৯২৯
মহুতটুলি, পুরান ঢাকা
মৃত্যু
১৭ আগস্ট ২,০০৬
ঢাকা
বয়স
৭৬ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬)কে বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি মনে করা হয়। জীবদ্দশাতেই তাকে 'দেশের প্রধান কবি' হিসেবে মর্যাদা দিয়েছিলো একটি পত্রিকা। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় (তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর 'কবিতা' পত্রিকায় 'রূপালি স্নান' কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে উভয় বাংলাতেই তার শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়। তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তার কবিতায় খুব কম ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তার দুটি কবিতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন।

১৯৫০-এর দশক থেকে তিনি নাগরিক জীবনের অসংগতি, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের পক্ষে কবিতা লেখেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ছিলেন।

জীবদ্দশায় তাঁকে ‘নাগরিক কবি’ অভিধায় ভূষিত করা হয়। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

রচনাবলি ও গ্রন্থপঞ্জি দেখুন

অর্জন ও ভূমিকা

  • স্বাধীনতা-উত্তর যুগের প্রধান কবি
  • ‘নাগরিক কবি’ উপাধি
  • গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের পক্ষে কবিতা

সম্পর্কিত ইতিহাস

উৎসসমূহ