সৈয়দ শামসুল হক
কবি, ঔপন্যাসিক ও নাট্যকার
সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের সব শাখায় অসাধারণ সৃষ্টির অধিকারী ছিলেন।
এক নজরে
জীবনী
সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত। সৈয়দ শামসুল হক মাত্র ৩১ বছর বয়সে ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন। এছাড়া বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক এবং ২০০০ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
তাঁর নাটক ও উপন্যাস মুক্তিযুদ্ধ ও সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি। ২০১৬ সালে ঢাকায় তাঁর মৃত্যু হয়।
অর্জন ও ভূমিকা
- নাটক ও উপন্যাসে মুক্তিযুদ্ধ
- একুশে ও স্বাধীনতা পদক