
চিত্রসূত্র: Wikimedia Commons
সৈয়দ শামসুল হক
বাংলা সাহিত্যের ‘সব্যসাচী লেখক’। কাব্যনাটক ‘নুরলদীনের সারাজীবন’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবং ‘পরানের গহীন ভিতর’ কবিতার অমর স্রষ্টা।
স্বীকৃতি ও প্রধান পুরস্কার
জীবন ও সাহিত্য সাধনা
সৈয়দ শামসুল হক (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। তার লেখকজীবন প্রায় ৬২ বছর ব্যাপী বিস্তৃত। সৈয়দ শামসুল হক মাত্র ৩১ বছর বয়সে ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন। এছাড়া বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৮৪ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক এবং ২০০০ খ্রিষ্টাব্দে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত তাঁর কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবং কৃষক বিদ্রোহের ওপর ‘নুরলদীনের সারাজীবন’ নাট্যসাহিত্যের মাইলফলক।
তিনি মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন।