বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
ব্যক্তিত্ব তালিকায় ফিরুন
রাষ্ট্র-স্থপতিবীর মুক্তিযোদ্ধারাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদব্রিটিশ ঔপনিবেশিক যুগ – মুক্তিযুদ্ধ

তাজউদ্দীন আহমদ

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী (১৯৭১–৭২)

তাজউদ্দীন আহমদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের নয় মাস তিনি অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধের প্রশাসনিক নেতৃত্ব দেন।

এক নজরে

জন্ম
২৩ জুলাই ১,৯২৫
কাপাসিয়া, গাজীপুর
মৃত্যু
৩ নভেম্বর ১,৯৭৫
ঢাকা কেন্দ্রীয় কারাগার
বয়স
৫০ বছর(মৃত্যুকালে)
জীবনকাল সম্পূর্ণ

জীবনী

তাজউদ্দীন আহমদ খান (জন্ম: ২৩ জুলাই ১৯২৫ - মৃত্যু: ৩ নভেম্বর ১৯৭৫) ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যা “মুজিবনগর সরকার” নামে অধিক পরিচিত। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসাবে ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হওয়ার পর আরও তিনজন জাতীয় নেতা-সহ তাঁকে বন্দি করে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর বন্দি অবস্থায় তাঁকে হত্যা করা হয়।

১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যুদ্ধকালীন প্রশাসন, কূটনীতি ও মুক্তিবাহিনীর সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের স্বীকৃতি আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

স্বাধীনতার পর তিনি ১৯৭২–৭৪ সময়ে অর্থমন্ত্রী ছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে অন্যান্য জাতীয় নেতাদের সঙ্গে তাঁকে হত্যা করা হয়।

অর্জন ও ভূমিকা

  • মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী
  • মুক্তিযুদ্ধকালীন প্রশাসন ও কূটনীতির সমন্বয়
  • ভারতসহ বিদেশে বাংলাদেশের স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
  • ১৯৭২–৭৪ সালে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন

সম্পর্কিত ইতিহাস

উৎসসমূহ