তিতুমীর
স্বাধীনতা সংগ্রামী
তিতুমীর ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনের নেতা ছিলেন যিনি বাঁশের কেল্লা নির্মাণ করে লড়াই করেন।
এক নজরে
জীবনী
তিতুমীর, যার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী (জন্ম: ২৭ জানুয়ারি ১৭৮২/১৪ মাঘ ১১৮২ বঙ্গাব্দ - মৃত্যু: ১৯ নভেম্বর ১৮৩১) ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন ব্রিটিশ বিরোধী সংগ্রামী। তিনি বাঙ্গালা আমিরাত নামক স্বল্পস্থায়ী রাষ্ট্রের বাদশাহ ছিলেন। তৎকালে বারাসত জেলা এবং নদীয়া জেলার কিছু অংশ নিয়ে ওয়াহাবি আন্দোলন তিতুমীরের নেতৃত্বে সংঘটিত হয়েছিল। ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলামিক সংস্কার। ইসলামের মধ্যে যে সকল অ-ইসলামিক আচার অনুষ্ঠান প্রবেশ করেছে তার থেকে মুক্ত হওয়ায় ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য ছিল। তিনি ব্রিটিশ শাসন ও তাদের অনুগত অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়।
১৮৩১ সালে তিনি বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং নিহত হন।
অর্জন ও ভূমিকা
- বাঁশের কেল্লা নির্মাণ
- কৃষক বিদ্রোহের নেতা