বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন

কমলক ঝর্ণা

সাজেক এর রুইলুই পাড়া থেকে দুই থেকে আড়াই ঘন্টার ট্রেকিং করে দেখে আসতে পারেন সুন্দর কমলক ঝর্ণাটি। কমলক ঝর্ণাটি অনেকের কাছে পিদাম তৈসা ঝর্ণা অথবা সিকাম তৈসা (Sikam toisa or Sikam toisha) ঝর্ণা নামে পরিচিত। মাঝে মাঝে মনে হবে আপনি ঠিক পথেই চলছেন তো? তারপর বিশাল এক ঝিরিপথ। আবার মনে হতে পারে …

এক নজরে

জেলা
রাঙ্গামাটি
বিভাগ
Chattogram
স্থানাঙ্ক
23.390, 92.305

বিবরণ

সাজেক এর রুইলুই পাড়া থেকে দুই থেকে আড়াই ঘন্টার ট্রেকিং করে দেখে আসতে পারেন সুন্দর কমলক ঝর্ণাটি। কমলক ঝর্ণাটি অনেকের কাছে পিদাম তৈসা ঝর্ণা অথবা সিকাম তৈসা ( Sikam toisa or Sikam toisha ) ঝর্ণা নামে পরিচিত। মাঝে মাঝে মনে হবে আপনি ঠিক পথেই চলছেন তো? তারপর বিশাল এক ঝিরিপথ। আবার মনে হতে পারে আদৌ কি এই পথে কোনো ঝর্ণা আছে? এরপরে জাদিপাই এর মতো একটা ট্রেইল বেয়ে নিচে নামতে হবে। সামনে পড়বে হামহাম এর মত ঝিরিপথ। ঝিরিপথটিও অসম্ভব সুন্দর, এডভেঞ্চারটি ভালো লাগবে আশা করি। রাস্তাটি বর্ষার সময় খুব পিচ্ছিল থাকে তাই খেয়াল রাখবেন চলার সময়। ঝিরিপথ আর বুনো রাস্তা দিয়ে ৮০-৮৫ ডিগ্রি খাড়া পাহাড় বেয়ে নামতে আর উঠতে হবে অনেকখানি। এইভাবে আরো কিছুক্ষন ট্রেক করার পর পৌছে যাবেন ঝর্নার কাছে।

টানা এক দুই ঘন্টার বৃষ্টিতেই পাহাড়ি ঝিরিগুলো পানিতে ভরে যায় এবং প্রচুর স্রোত হয়, বড় বড় গাছ ভাসিয়ে নিয়ে যাবার মত স্রোত। কিছুক্ষণ আগেই যেই ঝিরিপথ দিয়ে হাটু পানিতে হেঁটে গেছেন এক দুই ঘন্টার ভারি বর্ষণে সেটাই ভয়ংকর রুপ ধারণ করবে। সমস্যাটা হচ্ছে পাহাড়ে এমন কিছু জায়গা থাকে যেখানে সাধারণত ঝিরিপথ ছাড়া অন্য কোন রাস্তা থাকেনা। সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে বিপদ কতটা হতে পারে বোঝা যায়।

অবশ্যই গাইড নিয়ে যাবেন। প্রথমবার একা গেলে চিনবেন না। আর ঐখানকার কিছু লোকাল লোকদের খপ্পরে পরবেন না। মদ খাওয়ার জন্য ৫০ টাকা দিলেও এরা আপনাকে নিয়ে যাবে। কিন্তু এদের নিয়ে যাওয়াটা রিস্কি। মনে রাখবেন কমলক ঝর্ণা দেখতে হলে সাজেকে একদিন থাকতে হবে।

গাইডঃ পাতান, রুন্ময় রিসোর্টে কাজ করে – ০১৫৩৫০৮৩১০৪, ৩০০ টাকা নিবে।

ঢাকা থেকে শ্যামলী ( Shamoli ), হানিফ ( Hanif ) ও অন্যান্য পরিবহনের বাসে খাগড়াছড়ি ( Khagrachari ) যেতে পারবেন। ভাড়া পড়বে ৫২০ টাকা। এ ছাড়া সরাসরি দীঘিনালা যেতে চাইলে শান্তি পরিবহনের ( Shanti Paribahan ) বাস যায় । ভাড়া ৫৮০ টাকা। এছাড়াও বিআরটিসি ( BRTC ) ও সেন্টমার্টিন পরিবহনের এসি বাস খাগড়াছড়ি যায় ।

সেন্টমার্টিন পরিবহন ( Saint Martin Paribahan ) – আরামবাগঃ ০১৭৬২৬৯১৩৪১ , ০১৭৬২৬৯১৩৪০ । খাগড়াছড়িঃ ০১৭৬২৬৯১৩৫৮ । শ্যামলী পরিবহন – আরামবাগঃ ০২-৭১৯৪২৯১ । কল্যাণপুরঃ ৯০০৩৩৩১ , ৮০৩৪২৭৫ । আসাদগেটঃ ৮১২৪৮৮১ , ৯১২৪৫৪ । দামপাড়া (চট্টগ্রাম) ০১৭১১৩৭১৪০৫ , ০১৭১১৩৭৭২৪৯ । শান্তি পরিবহন- আরামবাগ ( ঢাকা ) – ০১১৯০৯৯৪০০৭ । অক্সিজেন(চট্টগ্রাম) ০১৮১৭৭১৫৫৫২ । চট্টগ্রাম থেকেও খাগড়াছড়ি যেতে পারবেন । BRTC এসি বাস (চট্টগ্রাম) কদমতলীঃ ০১৬৮২৩৮৫১২৫ । খাগড়াছড়িঃ ০১৫৫৭৪০২৫০৭ ।

খাগড়াছড়ি থেকে জীপগাড়ি (লোকাল নাম চাঁন্দের গাড়ি) রিজার্ভ নিয়ে একদিনে সাজেক ভ্যালী ও কমলক ঝর্ণা ঘুরে আসতে পারবেন। ভাড়া নিবে ৬৫০০-৭৫০০ টাকা। এক গাড়িতে ১৫ জন বসতে পারবেন। লোক কম হলে শহর থেকে সিএনজি নিয়েও যেতে পারবেন । ভাড়া ৩০০০ টাকার মতো নিবে। যদিও সিএনজি নিয়ে যাওয়াটা খুব ঝুকিপূর্ণ। উল্টে যাবার সম্ভাবনা থাকে। অথবা খাগড়াছড়ি শহর থেকে দীঘিনালা গিয়ে সাজেক যেতে পারবেন। বাসে দীঘিনালা ( Dighinala ) জন প্রতি ৪৫ টাকা এবং মোটর সাইকেলে জন প্রতি ভাড়া ১০০ টাকা। দীঘিনালা থেকে ১০০০-১২০০ টাকায় মোটর সাইকেল রিজার্ভ নিয়েও সাজেক ঘুরে আসতে পারবেন। ফেরার সময় অবশ্যই সন্ধ্যার আগে আপনাকে বাঘাইহাট আর্মি ক্যাম্প পার হতে হবে। তা না হলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। ক্যাম্পের ছবি তোলা নিষেধ এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন।

সাজেকে খেতে হলে রুন্ময় রিসোর্টে খাওয়া যায়। আর তা ছাড়া সাজেক রিসোর্টে থাকলে ওখানেও খাওয়া যায়। এ ছাড়া রুইলুই ও কংলক পাড়াতে আদিবাসিদের সাথে খাওয়া যায়। এ জন্যে অবশ্য আপনাকে আগে থেকে বলে দিতে হবে কজন খাবেন, কি খেতে চান এসব।

কমলক ঝর্ণা ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: রাঙ্গামাটি কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: লোকাল বাস / সিএনজি অটোরিকশা / ইজিবাইক

ভাড়া: দূরত্ব অনুযায়ী জনপ্রতি ৩০–১০০ টাকা (রিজার্ভ ৩০০–৮০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

কমলক ঝর্ণা-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ রাঙ্গামাটি রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

সাজেক এর রুইলুই পাড়া থেকে দুই থেকে আড়াই ঘন্টার ট্রেকিং করে দেখে আসতে পারেন সুন্দর কমলক ঝর্ণাটি। কমলক ঝর্ণাটি অনেকের কাছে পিদাম তৈসা ঝর্ণা অথবা সিকাম তৈসা ( Sikam toisa or Sikam toisha ) ঝর্ণা নামে পরিচিত। মাঝে মাঝে মনে হবে আপনি ঠিক পথেই চলছেন তো? তারপর বিশাল এক ঝিরিপথ। আবার মনে হতে পারে আদৌ কি এই পথে কোনো ঝর্ণা আছে? এরপরে জাদিপাই এর মতো একটা ট্রেইল বেয়ে নিচে নামতে হবে। সামনে পড়বে হামহাম এর মত ঝিরিপথ। ঝিরিপথটিও অসম্ভব সুন্দর, এডভেঞ্চারটি ভালো লাগবে আশা করি। রাস্তাটি বর্ষার সময় খুব পিচ্ছিল থাকে তাই খেয়াল রাখবেন চলার সময়। ঝিরিপথ আর বুনো রাস্তা দিয়ে ৮০-৮৫ ডিগ্রি খাড়া পাহাড় বেয়ে নামতে আর উঠতে হবে অনেকখানি। এইভাবে আরো কিছুক্ষন ট্রেক করার পর পৌছে যাবেন ঝর্নার কাছে।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র