বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
পর্যটন স্থান তালিকায় ফিরুন
ঐতিহাসিকটাঙ্গাইল · Dhaka

দেলদুয়ার জমিদার বাড়ি

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত দেলদুয়ার জমিদার বাড়ি (Delduar Jamindar Bari), যা স্থানীয়দের কাছে "নর্থ হাউস" নামে পরিচিত। এই জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন। টাঙ্গাইলের একমাত্র মুসলিম জমিদার বাড়ি হিসেবে এর গুরুত্ব অপরিসীম। ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর এই একতলা বাড়িটি …

এক নজরে

জেলা
টাঙ্গাইল
বিভাগ
Dhaka
স্থানাঙ্ক
24.250, 89.920

বিবরণ

টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত দেলদুয়ার জমিদার বাড়ি (Delduar Jamindar Bari), যা স্থানীয়দের কাছে "নর্থ হাউস" নামে পরিচিত। এই জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন। টাঙ্গাইলের একমাত্র মুসলিম জমিদার বাড়ি হিসেবে এর গুরুত্ব অপরিসীম। ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর এই একতলা বাড়িটি লাল-সাদা রঙের মিশ্রণে মসজিদের কারুকার্যের অনুকরণে নির্মিত, যা দর্শকদের মনে প্রশান্তি এনে দেয়।

যদিও দেলদুয়ার জমিদার বাড়িটির প্রতিষ্ঠার সঠিক তারিখ অজানা, তবে এর ইতিহাস আফগানিস্তানের গজনী থেকে আগত এক মুসলিম বংশের সাথে জড়িত। এই বংশের পূর্বপুরুষ ফতেহদাদ খান গজনভি লোহানি এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা বলে বিবেচিত। বংশধররা তাদের বংশপরিচয় স্মরণে "গজনভি লোহানি" খেতাব ব্যবহার করতেন।

দেলদুয়ার জমিদার বংশের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিলেন স্যার আবদুল করিম গজনভি এবং স্যার আবদুল হালিম গজনভি। এই দুই ভাই ছিলেন দানবীর, উচ্চশিক্ষিত এবং সফল ব্যবসায়ী। তাদের মাতা করিমু নেসা খানম চৌধুরানী ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং বিখ্যাত কবি বেগম রোকেয়ার বোন।

ইংল্যান্ড এবং জার্মানিতে শিক্ষিত স্যার আবদুল করিম ১৮৯৪ সালে জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। ব্রিটিশ শাসনামলে তিনি দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ব্রিটিশ সরকার তাকে "নাইট" (১৯২৮) এবং "নবাব বাহাদুর" (১৯৩৩) উপাধিতে ভূষিত করে। তিনি Pilgrim Traffic to Hejaz and Palestine , Muslim Education in Bengal এবং The Diearkiyal Education in Bengal নামে তিনটি ইংরেজি গ্রন্থ রচনা করেন।

ব্যবসা এবং রাজনীতিতে সক্রিয় স্যার আবদুল হালিম ইন্ডিয়া স্টিমশিপ কোম্পানির চেয়ারম্যান, কলকাতা মুসলিম চেম্বার অব কমার্স এবং ইন্ডিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে কার্যরত ছিলেন। তিনি The Musolman এবং The Star of India পত্রিকার প্রকাশনার সাথে জড়িত ছিলেন। ১৯৩৫ সালে তিনি "নাইট" উপাধি লাভ করেন। ১৯৪৯ সালে কলকাতা থেকে দেলদুয়ারে ফিরে আসেন এবং ১৯৫৩ সালে মৃত্যুবরণ করেন।

বাড়ির মাঝখানে অবস্থিত ছাদটি ছিল নারীদের আড্ডার স্থান। পূর্ব পাশে লোহার গার্ডেন চেয়ার, গোল টেবিল এবং পানির ফোয়ারা, পেছনে আম বাগান, এবং পূর্ব-দক্ষিণ কোণে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং একটি বিশাল দালান, সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করেছে। বাড়ির সামনে অবস্থিত পারিবারিক কবরস্থান জমিদার বংশের ইতিহাসের সাক্ষ্য বহন করে।

বাড়ির দিকে যাওয়ার রাস্তা, পাশের শতবর্ষী মসজিদ এবং সামনের বিশাল পুকুর, সব মিলিয়ে জমিদারদের প্রভাব ও ঐশ্বর্যের ইঙ্গিত বহন করে। সবুজ খড়ে মোড়ানো কার্পেটের বিশাল উঠান, শতবর্ষী গাছ, এবং পারিবারিক কবরস্থান, সব মিলিয়ে এক অতীত যুগের চিত্রই ফুটে ওঠে। "নর্থ হাউস" নামের এই শতবর্ষী বাড়িটির লাল এবং সাদা রঙের মিশ্রণে চুনকাম করা দেয়াল ব্রিটিশ আমলের স্মৃতির বয়ে আনে যেটা বলার আর অপেক্ষা রাখে না। এই জমিদারের ব্রিটিশ আমলের মন্ত্রী হওয়ার তথ্য এই বাড়ির ঐতিহাসিক গুরুত্বকে আরও বহুগুন বাড়িয়ে তোলে।

১৯৪৭ সালে দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্তির সাথে সাথে এই বংশেরও সমাপ্তি ঘটে। তবে অন্যান্য জমিদার বাড়ির তুলনায় দেলদুয়ার জমিদার বাড়ি এখনও ভালো অবস্থায় সংরক্ষিত আছে, একজন কেয়ারটেকারের তত্ত্বাবধানে।

দেলদুয়ার জমিদার বাড়ি ভ্রমণ নির্দেশিকা ও যাতায়াত

কীভাবে যাবেন, টিকিট, চান্দের গাড়ি/গাড়ি বুকিং, লোকাল গাইড, হোটেল, বিখ্যাত খাবার ও স্যুভেনির

ভ্রমণের সেরা সময়:অক্টোবর থেকে মার্চ (শীত ও বসন্তকাল আবহাওয়া মনোরম থাকে এবং ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক)
1ঢাকা থেকে বাস যাত্রা

টার্মিনাল: গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল

আনুমানিক ভাড়া: নন-এসি ৫০০–৭৫০ টাকা, এসি ৮০০–১,৪০০ টাকা

সময়: আনুমানিক ৪–৬ ঘণ্টা

কোথা থেকে টিকিট কাটবেন

কাউন্টার এলাকা: গাবতলী, সায়েদাবাদ, কল্যাণপুর, আরামবাগ ও মহাখালী কাউন্টার

অনলাইন টিকিট: Shohoz.com, Busbd.com.bd অথবা Bdtickets.com

2স্পটে পৌঁছানোর লোকাল বাহন

শুরুর পয়েন্ট: টাঙ্গাইল কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চৌরাস্তা মোড় থেকে

বাহন: সিএনজি অটোরিকশা / ইজিবাইক / অটোরিকশা

ভাড়া: জনপ্রতি ৩০–৮০ টাকা (রিজার্ভ ২৫০–৫০০ টাকা)

চান্দের গাড়ি বা প্রাইভেট কার রিজার্ভ করতে চান?

দেলদুয়ার জমিদার বাড়ি-এর জন্য ভেরিফাইড ড্রাইভার ও চান্দের গাড়ি বুকিং করুন সহজেই।

বাসে ওঠার স্থান (বোর্ডিং পয়েন্ট) ও শীর্ষ অপারেটর

📍 ঢাকা থেকে বাস ছাড়ার স্থানসমূহ:

  • সায়েদাবাদ জনপথ মোড়
  • গাবতলী টার্মিনাল
  • কল্যাণপুর
  • মহাখালী

🚍 নির্ভরযোগ্য পরিবহন কোম্পানিগুলো:

শ্যামলী পরিবহনহানিফ এন্টারপ্রাইজএনা ট্রান্সপোর্টদেশ ট্রাভেলস
ট্রেন যোগে যাত্রা

স্টেশন: কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ➔ টাঙ্গাইল রেলস্টেশন / নিকটবর্তী জংশন

ট্রেনসমূহ: বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনসমূহ

টিকিট: eticket.railway.gov.bd অথবা স্টেশন কাউন্টার

স্পটে পৌঁছানোর বিস্তারিত ধাপ

টাঙ্গাইল জেলা শহর বা প্রধান বাসস্ট্যান্ড থেকে যেকোনো লোকাল বাহন বা সিএনজিযোগে সরাসরি দেলদুয়ার জমিদার বাড়ি-এ সহজে পৌঁছানো যায়।

তথ্যসূত্র ও যাচাইকরণ

জাতীয় প্রত্নতত্ত্ব ও পর্যটন তথ্যভাণ্ডার

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রামাণ্য নথির ভিত্তিতে সংরক্ষিত।

মূল তথ্যসূত্র