বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
আহসান হাবীব
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons / Fair Use

কবিশিশুসাহিত্যিক

আহসান হাবীব

Ahsan Habib(ছদ্মনাম / ডাকনাম: ছায়াহরিণের কবি)

আধুনিক বাংলা কবিতার নিভৃতচারী শিল্পী। দৈনিক বাংলা-র সাহিত্য সম্পাদক হিসেবে তরুণ সাহিত্যিকদের আবিষ্কারক এবং 'রাত্রিশেষ' ও 'ছায়াহরিণ' কাব্যের রচয়িতা।

জীবনকাল
১৯১৭ — ১৯৮৫
জন্মস্থান
শঙ্করপাশা, পিরোজপুর
সাহিত্যিক যুগ
আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৩
কবিতা ও গান
১
প্রবন্ধ ও রচনা
৪০
📖উপন্যাস/গল্প
২
🎭নাটক/মঞ্চ
১

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

স্বাধীনতা পদক (১৯৯৪, মরণোত্তর)একুশে পদক (১৯৭৮)বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬১)

জীবন ও সাহিত্য সাধনা

আহসান হাবীব (২ ফেব্রুয়ারি ১৯১৭ - ১০ জুলাই ১৯৮৫) একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক। দীর্ঘ দিন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক পদের দায়িত্ব পালন সূত্রে তিনি স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাহিত্য অঙ্গনে অভিভাবকের ভূমিকা নিয়েছিলেন। তিনি চল্লিশের দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত। বাংলা ভাষা সাহিত্যে অবদানের জন্য তাঁকে বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং ১৯৯৪ সালে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।এছাড়াও আরো অনেক খেতাবে তিনি ভূষিত হয়েছিলেন।

তার প্রথম কাব্যগ্রন্থ 'রাত্রিশেষ' (১৯৪৭) দেশভাগ-পূর্ব বাংলার সংকট ও আশার প্রতিফলন। তিনি দীর্ঘকাল দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলা-র সাহিত্য পাতার সম্পাদক ছিলেন।