
চিত্রসূত্র: Wikimedia Commons
আসাদ চৌধুরী
বরিশালের মেহেন্দিগঞ্জে জন্ম নেওয়া জনপ্রিয় কবি ও আবৃত্তিশিল্পী। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কথক। ‘তবক দেওয়া পান’ ও ‘বার বার তিন বার’ তাঁর বিখ্যাত সৃষ্টি।
স্বীকৃতি ও প্রধান পুরস্কার
জীবন ও সাহিত্য সাধনা
আসাদ চৌধুরী (১১ ফেব্রুয়ারি ১৯৪৩ - ৫ অক্টোবর ২০২৩) বাংলাদেশের একজন কবি ও সাহিত্যিক ছিলেন। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি রচনা করেছেন। কিছু অনুবাদকর্মও তিনি সম্পাদন করেছেন। ১৯৮৩ খ্রিষ্টাব্দে তার রচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থটি প্রকাশিত হয়। তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি নিয়মিত কবিতা পাঠ ও উদ্দীপনামূলক কথিকা প্রচার করেন।
২০১৩ সালে তিনি রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত হন।
তার কবিতা গীতিময় এবং ছন্দোদ্ভাসিত। তার ব্যঙ্গার্থক কবিতা 'কোথায় পালালো সত্য' একটি জনপ্রিয় পদ্য। সভ্যতার প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি গত কয়েক দশকে মানবিক মূল্যবোধের যে করুণ অধোগতি, তারই প্রেক্ষাপটে একটি কবিতায় তিনি আক্ষেপ করেছেন: