বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
অতুলপ্রসাদ সেন
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons / Public Domain

কবিঅন্যান্য সাহিত্যিক অবদানকারী

অতুলপ্রসাদ সেন

Atulprasad Sen(ছদ্মনাম / ডাকনাম: অতুলপ্রসাদ)

বাংলা ভাষা ও সংস্কৃতির অমর রূপকার। "মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা!" এবং "বল বল বল সবে, শত বীণা-বেণু-রবে"—অমর দেশাত্মবোধক গানের জনক।

জীবনকাল
১৮৭১ — ১৯৩৪
জন্মস্থান
ঢাকা, বাংলাদেশ
সাহিত্যিক যুগ
উনিশ-বিশ শতক
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৩
কবিতা ও গান
২
প্রবন্ধ ও রচনা
৩০
📖উপন্যাস/গল্প
০
🎭নাটক/মঞ্চ
০

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের প্রতিষ্ঠাতাবাংলা ভাষা বন্দনার পথিকৃৎ

জীবন ও সাহিত্য সাধনা

অতুলপ্রসাদ সেন (২০ অক্টোবর ১৮৭১ - ২৬ আগস্ট ১৯৩৪) ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে ঊনবিংশ শতাব্দীতে আবির্ভুত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাঙ্ময় মূর্তি ধারণ করেছিল; "বেদনা অতুলপ্রসাদের গানের প্রধান অবলম্বন"।

বাংলা সঙ্গীতের পঞ্চপ্রধান গীতিকবির অন্যতম অতুলপ্রসাদ সেন। তাঁর গানগুলোতে দেশপ্রেম, ভক্তি এবং গভীর মানবপ্রেম ফুটে উঠেছে।

তাঁর রচিত ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’ গানটি বাংলাদেশের ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে সংগ্রামী উদ্দীপনার মূল উৎস ছিল।