
চিত্রসূত্র: Wikimedia Commons / Public Domain
মুনীর চৌধুরী
বাঙালি নাট্যকার, শিক্ষাবিদ ও শহীদ বুদ্ধিজীবী। কারাগারে বসে রচনা করেছিলেন ভাষা আন্দোলনের অবিস্মরণীয় নাটক 'কবর'।
স্বীকৃতি ও প্রধান পুরস্কার
জীবন ও সাহিত্য সাধনা
আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ই নভেম্বর, ১৯২৫ – ১৪ই ডিসেম্বর, ১৯৭১) ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী, নাট্যকার, সাহিত্য সমালোচক, বাগ্মী ও বুদ্ধিজীবী। তাঁর রচিত কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) প্রথম প্রতিবাদী নাটক। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম।
১৯৫৩ সালে রাজবন্দী অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে তিনি রচনা করেন কালজয়ী একাঙ্কিকা নাটক 'কবর'। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদররা তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে।