বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
ফররুখ আহমদ
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons

কবিশিশুসাহিত্যিকঅনুবাদক

ফররুখ আহমদ

Farrukh Ahmad(ছদ্মনাম / ডাকনাম: সাত সাগরের মাঝি এর রচয়িতা)

ফররুখ আহমদ একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। এই বাঙ্গালী কবি 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে সুপরিচিত। তিনি বাংলা কাব্যজগতের সর্বাধিক সনেট রচয়িতা। তাঁর কবিতায় বাংলার অধপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। বিংশ শতাব্দীর এই কবি ইসলামি ভাবধারার বাহক হলেও তাঁর কবিতা প্রকরণকৌশল, শব্দচয়ন

জীবনকাল
১৯১৮ — ১৯৭৪
জন্মস্থান
মাঝআইল, শ্রীপুর, মাগুরা
সাহিত্যিক যুগ
আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৩
কবিতা ও গান
২
প্রবন্ধ ও রচনা
৩০
📖উপন্যাস/গল্প
০
🎭নাটক/মঞ্চ
৪

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

স্বাধীনতা পদক (১৯৮০, মরণোত্তর)একুশে পদক (১৯৭৭, মরণোত্তর)বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬০)

জীবন ও সাহিত্য সাধনা

ফররুখ আহমদ (জুন ১০, ১৯১৮ – অক্টোবর ১৯, ১৯৭৪) একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। এই বাঙ্গালী কবি 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে সুপরিচিত। তিনি বাংলা কাব্যজগতের সর্বাধিক সনেট রচয়িতা। তাঁর কবিতায় বাংলার অধপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। বিংশ শতাব্দীর এই কবি ইসলামি ভাবধারার বাহক হলেও তাঁর কবিতা প্রকরণকৌশল, শব্দচয়ন এবং বাক্‌প্রতিমার অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। আধুনিকতার সকল লক্ষণ তার কবিতায় পরিব্যাপ্ত। তাঁর কবিতায় রোমান্টিকতা থেকে আধুনিকতায় উত্তরণের ধারাবাহিকতা পরিলক্ষিত হয়। 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থে তিনি যে-কাব্যভাষার সৃষ্টি করেছেন তা স্বতন্ত্র এবং এ-গ্রন্থ তাঁর এক অমর সৃষ্টি।

সৈয়দ ফররুখ আহমদের জন্ম ১৯১৮ খ্রিষ্টাব্দে (তৎকালীন যশোর জেলার অন্তর্গত) মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের সৈয়দ বংশে। তাঁর বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। ফররুখ আহমদের মায়ের নাম রওশন আখতার।

১৯৪২ সালের নভেম্বর মাসে আপন খালাতো বোন সৈয়দা তৈয়বা খাতুন (লিলি)-এর সঙ্গে ফররুখ আহমদের বিয়ে হয়। তাঁর নিজের বিয়ে উপলক্ষে ফররুখ 'উপহার' নামে একটি কবিতা লেখেন যা সওগাত পত্রিকায় অগ্রহায়ণ ১৩৪৯ সংখ্যায় ছাপা হয়।

ফররুখ আহমদের ছেলে-মেয়ে এগারো জন। তারা হলেন: সৈয়দা শামারুখ বানু, সৈয়দা লালারুখ বানু, সৈয়দ আবদুল্লাহল মাহমুদ, সৈয়দ আবদুল্লাহেল মাসুদ, সৈয়দ মনজুরে এলাহি, সৈয়দা ইয়াসমিন বানু, সৈয়দ মুহম্মদ আখতারুজ্জামান (আহমদ আখতার), সৈয়দ মুহম্মদ ওয়হিদুজ্জামান, সৈয়দ মুখলিসুর রহমান, সৈয়দ খলিলুর রহমান ও সৈয়দ মুহম্মদ আবদুহু।