বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
কবীর চৌধুরী
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons

প্রাবন্ধিকঅনুবাদকসাহিত্য গবেষক ও সমালোচকমুক্তিযুদ্ধভিত্তিক লেখক

কবীর চৌধুরী

Kabir Chowdhury(ছদ্মনাম / ডাকনাম: শহীদের স্মরণে এর রচয়িতা)

কবীর চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক দেশের জাতীয় অধ্যাপক নির্বাচিত হয়েছিলেন। তিনি অধ্যাপক কবীর চৌধুরী নামে সমধিক পরিচিত; তার ডাকনাম মানিক। কবীর চৌধুরীর ছোট ভাই শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরী। তিনি জীবন, শিল্প, সমাজ, সংস্কৃতি,

জীবনকাল
১৯২৩ — ২০১১
জন্মস্থান
ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ
সাহিত্যিক যুগ
আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৩
কবিতা ও গান
০
প্রবন্ধ ও রচনা
৫
📖উপন্যাস/গল্প
০
🎭নাটক/মঞ্চ
২০

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

জাতীয় অধ্যাপকস্বাধীনতা পদক (১৯৯৭)একুশে পদক (১৯৯১)বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৩)

জীবন ও সাহিত্য সাধনা

কবীর চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক দেশের জাতীয় অধ্যাপক নির্বাচিত হয়েছিলেন। তিনি অধ্যাপক কবীর চৌধুরী নামে সমধিক পরিচিত; তার ডাকনাম মানিক। কবীর চৌধুরীর ছোট ভাই শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরী। তিনি জীবন, শিল্প, সমাজ, সংস্কৃতি, রাজনীতি নানা বিষয় নিয়ে লিখতেন।

তার এক ভাই কাইয়ুম চৌধুরী ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কর্নেল ছিলেন, পরবর্তীতে পাকিস্তানি নাগরিকত্ব গ্রহণ করেন এবং ১৯৭৪ সালে ব্রিগেডিয়ার হিসেবে অবসর নেন।

কবীর চৌধুরী ১৯২৩ সালের ৯ ফেব্রুয়ারি ব্রাক্ষণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিল উপজেলার গোপাইরবাগ গ্রামের মুন্সী বাড়ি। পিতা খান বাহাদুর আবদুল হালিম চৌধুরী এবং মা আফিয়া বেগম। তার পুরো নাম আবুল কালাম মোহাম্মদ কবীর। কবীর চৌধুরীর পড়াশোনায় হাতেখড়ি হয় নিজ গৃহেই। পরিবারের সাহচর্যে তিনি প্রাথমিক পড়াশোনা শেষ করেন। ১৯৩৮ সালে তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকে সপ্তম স্থান অধিকার করেন। ১৯৪০ সালে ঢাকা ইন্টামিডিয়েট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্সে ১৯৪৩ সালে প্রথম শ্রেণীতে প্রথম এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এম.এ শ্রেণীতে ১৯৪৪ সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করেন।

পরে ১৯৫৭-১৯৫৮ সালে ফুলব্রাইট বৃত্তিধারী হিসেবে আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে মার্কিন সাহিত্য সম্পর্কে এবং ১৯৬৩-১৯৬৫ সালে সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন সম্পর্কে উচ্চতর গবেষণা সম্পন্ন করেন।এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে।