
চিত্রসূত্র: Wikimedia Commons / Public Domain
প্রমথ চৌধুরী
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক ও ‘সবুজ পত্র’ পত্রিকার সম্পাদক। ছদ্মনাম ‘বীরবল’। ক্ষুরধার বুদ্ধিদীপ্ত প্রবন্ধের অমর রূপকার।
স্বীকৃতি ও প্রধান পুরস্কার
জীবন ও সাহিত্য সাধনা
প্রমথ চৌধুরী বা প্রমথনাথ চৌধুরী: (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটগল্পকার। বীরবল ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন। তার পৈতৃক নিবাস বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে।
১৯১৪ সালে তিনি ‘সবুজ পত্র’ পত্রিকা প্রকাশ করে বাংলা সাহিত্যের সাধু ভাষার বদলে চলিত ভাষাকে সাহিত্যিক মর্যাদা দেন। রবীন্দ্রনাথ ঠাকুরও এই ধারায় অনুপ্রাণিত হন।
তাঁর শাণিত ব্যঙ্গ ও দার্শনিক চিন্তাসমৃদ্ধ রচনা ‘বীরবলের হালখাতা’ বাংলা সাহিত্যের ক্লাসিক সম্পদ।
তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হিসাবে প্রসিদ্ধ। সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন।এছাড়া বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। ছোটগল্প ও সনেট রচনাতেও হিসেবেও তার বিশিষ্ট অবদান রয়েছে। তিনি সবুজপত্র এবং বিশ্বভারতী পত্রিকা সম্পাদনা করেন।