বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
শহীদ কাদরী
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons

কবি

শহীদ কাদরী

Shahid Kadri(ছদ্মনাম / ডাকনাম: শহীদ)

বাংলা আধুনিক কবিতার অন্যতম শীর্ষস্থানীয় নাগরিক রূপকার। ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ ও ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ কবিতার মাধ্যমে তিনি বাংলা কাব্যে আধুনিক নগরায়ণের ক্লান্তি ও ভালোবাসা বুনেছিলেন।

জীবনকাল
১৯৪২ — ২০১৬
জন্মস্থান
ঢাকা, বাংলাদেশ
সাহিত্যিক যুগ
আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৩
কবিতা ও গান
২
প্রবন্ধ ও রচনা
২০
📖উপন্যাস/গল্প
০
🎭নাটক/মঞ্চ
০

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

একুশে পদক (২০১১)বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৩)

জীবন ও সাহিত্য সাধনা

শহীদ কাদরী (১৪ আগস্ট ১৯৪২ - ২৮ আগস্ট ২০১৬) ছিলেন বাংলাদেশি কবি ও লেখক। তিনি ১৯৪৭-পরবর্তীকালের বাঙালি কবিদের মধ্যে উল্লেখযোগ্য যিনি নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেছিলেন। তিনি আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক অভিব্যক্তির অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিয়েছেন। দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা, বিশ্ববোধ এবং প্রকৃতি ও নগর জীবনের অভিব্যক্তি তার কবিতার ভাষা, ভঙ্গি ও বক্তব্যেকে বৈশিষ্ট্যায়িত করেছে। শহর এবং তার সভ্যতার বিকারকে তিনি ব্যবহার করেছেন তার কাব্যে। তার কবিতায় অনুভূতির গভীরতা, চিন্তার সুক্ষ্ণতা ও রূপগত পরিচর্যার পরিচয় সুস্পষ্ট।

১৯৭৪ সালে প্রকাশিত ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কাব্যগ্রন্থটি তাঁকে আধুনিক বাংলা কবিতার অনন্য উচ্চতায় আসীন করে।

২০১১ সালে তিনি রাষ্ট্রীয় একুশে পদকে ভূষিত হন।

তার প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি। ১৯৭৩ সালে বাংলা কবিতায় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। ২০১১ সালে ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন।