বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
শক্তি চট্টোপাধ্যায়
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons

কবিঔপন্যাসিকঅনুবাদক

শক্তি চট্টোপাধ্যায়

Shakti Chattopadhyay(ছদ্মনাম / ডাকনাম: যেতে পারি কিন্তু কেন যাবো এর রচয়িতা)

শক্তি চট্টোপাধ্যায় ছিলেন ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক, যিনি জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসেবে বিবেচিত। বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি বিশেষভাবে পরিচিত এবং আলোচিত ছিলেন। ষাটের দশকে যে চারজন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হয় তাদের মধ্যে শক্তি চট্টোপ

জীবনকাল
১৯৩৩ — ১৯৯৫
জন্মস্থান
বহুড়ু, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনা
সাহিত্যিক যুগ
আধুনিক / হাংরি যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৩
কবিতা ও গান
২
প্রবন্ধ ও রচনা
৩০
📖উপন্যাস/গল্প
৪
🎭নাটক/মঞ্চ
১

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৩)আনন্দ পুরস্কার (১৯৭৫, ১৯৮৩)

জীবন ও সাহিত্য সাধনা

শক্তি চট্টোপাধ্যায় (২৫ নভেম্বর ১৯৩৩ – ২৩ মার্চ ১৯৯৫) ছিলেন ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক, যিনি জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসেবে বিবেচিত। বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি বিশেষভাবে পরিচিত এবং আলোচিত ছিলেন। ষাটের দশকে যে চারজন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হয় তাদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় অন্যতম।

১৯৮২ সালে প্রকাশিত তার যেতে পারি কিন্তু কেন যাবো কাব্যগ্রন্থ ইংরেজি এবং মৈথিলী ভাষায় অনূদিত হয়েছে। ১৯৮৩ সালে কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ১৯৭৪ সালে তিনি পূর্ণেন্দু পত্রী পরিচালিত ছেঁড়া তমসুক চলচ্চিত্রে অভিনয় করেন।

শক্তি চট্টোপাধ্যায় ২৫ নভেম্বর ১৯৩৩ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমানে ভারত) পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জয়নগরে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা কমলা দেবী এবং বাবা বামানাথ চট্টোপাধ্যায়, যিনি কলকাতার 'দ্য কাশিমবাজার স্কুল অব ড্রামা'-য় পড়তেন। চার বছর বয়সে শক্তির বাবা মারা যায় এবং মাতামহ তার দেখাশোনা শুরু করেন।

১৯৪৮ সালে শক্তি কলকাতার বাগবাজারে আসেন এবং মহারাজা কাশিম বাজার পলিটেকনিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন। সেখানে তিনি বিদ্যালয়ের এক শিক্ষক দ্বারা মার্কসবাদের পরিচিতি লাভ করেন। ১৯৪৯ সালে তিনি প্রগতি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন এবং "প্রগতি" নামে একটি হাতে-লেখা পত্রিকা প্রকাশ করতে শুরু করেন, যা খুব শীঘ্রই পরবর্তীতে মুদ্রিত রূপ নেয় এবং পুনরায় নাম বদলে "বহ্নিশিখা" রাখা হয়।