বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
শঙ্খ ঘোষ
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons

কবিপ্রাবন্ধিকসাহিত্য গবেষক ও সমালোচক

শঙ্খ ঘোষ

Shankha Ghosh(ছদ্মনাম / ডাকনাম: দিনগুলি রাতগুলি এর রচয়িতা)

শঙ্খ ঘোষ ছিলেন একজন বিশিষ্ট ভারতের একজন শক্তিমান বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তিনি ছিলেন কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশের উত্তরসূরী.শঙ্খ ঘোষের প্রথম লেখা কবিতাটির নাম 'দিনগুলি রাতগুলি'। কবিতাটি ১৯৫৩ সালে কৃত্তিবাস পত্রিকার প্রথম

জীবনকাল
১৯৩২ — ২০২১
জন্মস্থান
চাঁদপুর, বাংলাদেশ
সাহিত্যিক যুগ
আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৩
কবিতা ও গান
২
প্রবন্ধ ও রচনা
১৪০
📖উপন্যাস/গল্প
০
🎭নাটক/মঞ্চ
০

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

জ্ঞানপীঠ পুরস্কার (২০১৬)পদ্মভূষণ (২০১১)সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৭৭, ১৯৯৯)রবীন্দ্র পুরস্কার (১৯৮৯)

জীবন ও সাহিত্য সাধনা

শঙ্খ ঘোষ (৫ ফেব্রুয়ারি ১৯৩২ – ২১ এপ্রিল ২০২১) ছিলেন একজন বিশিষ্ট ভারতের একজন শক্তিমান বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তিনি ছিলেন কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথ ও জীবনানন্দ দাশের উত্তরসূরী.শঙ্খ ঘোষের প্রথম লেখা কবিতাটির নাম 'দিনগুলি রাতগুলি'। কবিতাটি ১৯৫৩ সালে কৃত্তিবাস পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত হয়। ১৯৫৬ সালে একই শিরোনামে তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষ সারা জীবন শিক্ষকতা করেছেন। তিনি বঙ্গবাসী কলেজ, জঙ্গীপুর কলেজ, যাদবপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ (শিমলা), দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যাপনা করেছেন।

বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তার গদ্যগ্রন্থ "বটপাকুড়ের ফেনা" ২০১৬ সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি। তিনি শঙ্খ ঘোষ নামে অধিক পরিচিত হলেও তাঁকে অন্য নামও গ্রহণ করতে দেখা যায়। দশম-একাদশ শতকের সংস্কৃত আলংকারিক কুন্তক-এর নাম তিনি গ্রহণ করেছেন নিজের আরেকটি ছদ্মনাম হিসেবে। আবার শুভময় নামটিও তাকে ব্যবহার করতে দেখা যায়।

শঙ্খ ঘোষ ১০ এপ্রিল ২০২১ তারিখে কোভিড-১৯ রোগে আক্রান্ত হন বলে পরীক্ষায় ধরা পড়ে। এরপরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হন এবং ২১ এপ্রিল ২০২১ তারিখে কলকাতায় তাঁর নিজ বাড়িতে সকাল ১১:৩০ -এ মারা যান।