বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
শিবরাম চক্রবর্তী
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons / Public Domain

শিশুসাহিত্যিকঔপন্যাসিকপ্রাবন্ধিক

শিবরাম চক্রবর্তী

Shibram Chakraborty(ছদ্মনাম / ডাকনাম: চঞ্চল সেন, শিবরাম)

বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ হাসির লেখক। হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্রের অমর স্রষ্টা এবং আত্মজীবনীমূলক উপন্যাস ‘বাড়ি থেকে পালিয়ে’র প্রণেতা।

জীবনকাল
১৯০৩ — ১৯৮০
জন্মস্থান
চাঁচাই, মালদহ
সাহিত্যিক যুগ
আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৩
কবিতা ও গান
৫০
প্রবন্ধ ও রচনা
৩
📖উপন্যাস/গল্প
২০
🎭নাটক/মঞ্চ
৫

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

মৌচাক পুরস্কারবাংলা হাস্যরসের প্রবাদপুরুষ

জীবন ও সাহিত্য সাধনা

শিবরাম চক্রবর্তী (১৩ ডিসেম্বর ১৯০৩ – ২৮ আগস্ট ১৯৮০) ছিলেন একজন ভারতীয় বাঙালি রম্যলেখক। কবিতা-রচনা দিয়ে তাঁর সাহিত্য-জীবনের শুরু। প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকায়। প্রথম প্রকাশিত বই দুটিও — 'মানুষ' ও 'চুম্বন' — কবিতার। দুটিই প্রকাশিত হয় ১৯২৯ সালে। তারপর অজস্র লেখা লিখেছেন। প্রবন্ধ, নাটক এবং তুলনাহীন অজস্র হাসির গল্প। লিখেছেন ঈশ্বর পৃথিবী ভালবাসা ও ভালবাসা পৃথিবী ঈশ্বর নামের অনন্য স্মৃতিকথামূূলক দূটি বই। প্রবন্ধের বই: মস্কো বনাম পন্ডিচেরি ও ফানুস ফাটাই। নাটকের গ্রন্থ: যখন তারা কথা বলবে। বিচিত্র জীবন ছিল তার। তিনি রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, ফুটপাথে রাত্রিবাস করেছেন, সাংবাদিকতা করেছেন, আজীবন মেস-জীবন যাপন করেছেন।

যৌবনে তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন।

তাঁর তৈরি চরিত্র হর্ষবর্ধন-গোবর্ধন এবং শব্দের চাতুর্যময় প্রয়োগ (Pun) বাংলা সাহিত্যে অদ্বিতীয়।