
চিত্রসূত্র: Wikimedia Commons / Public Domain
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
কিশোরগঞ্জে জন্ম নেওয়া বাংলা শিশুসাহিত্যের অবিসংবাদিত পথিকৃৎ। ‘টুনটুনির বই’, ‘গুপী গাইন বাঘা বাইন’ এবং ‘সন্দেশ’ পত্রিকার অমর প্রতিষ্ঠাতা। সুকুমার রায়ের পিতা এবং সত্যজিৎ রায়ের পিতামহ।
স্বীকৃতি ও প্রধান পুরস্কার
জীবন ও সাহিত্য সাধনা
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (১২ই মে ১৮৬৩ – ২০শে ডিসেম্বর ১৯১৫) বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি একাধারে লেখক চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার ছিলেন। সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপি-গাইন-বাঘা-বাইন, টুনটুনির বই, ইত্যাদি তারই অমর সৃষ্টি।
তিনি বাংলা লোককাহিনী সংগ্রহ ও পরিমার্জন করে শিশুদের জন্য উপহার দেন কালজয়ী ‘টুনটুনির বই’। তাঁর অমর সৃষ্টি ‘গুপী গাইন বাঘা বাইন’ অবলম্বনে পরবর্তীতে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন।
১৯১৩ সালে তিনি শিশু-কিশোরদের জন্য বিখ্যাত ‘সন্দেশ’ পত্রিকা প্রতিষ্ঠা করেন।