বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
সুকুমার রায়
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons / Public Domain

শিশুসাহিত্যিককবিনাট্যকার

সুকুমার রায়

Sukumar Ray(ছদ্মনাম / ডাকনাম: আবোল তাবোলের অমর স্রষ্টা, ননসেন্স রাইমসের জনক)

বাংলা সাহিত্যে ননসেন্স ছড়া ও হাস্যরসের অবিসংবাদিত সম্রাট। 'আবোল তাবোল', 'হ-য-ব-র-ল' এবং 'পাগলা দাশু' বিশ্ব শিশুসাহিত্যের অমূল্য রত্ন।

জীবনকাল
১৮৮৭ — ১৯২৩
জন্মস্থান
কলকাতা / মসূয়া, কিশোরগঞ্জ
সাহিত্যিক যুগ
আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৩
কবিতা ও গান
১
প্রবন্ধ ও রচনা
২
📖উপন্যাস/গল্প
১
🎭নাটক/মঞ্চ
৮

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

বাংলা সাহিত্যে ননসেন্স সাহিত্যের জনকসন্দেশ পত্রিকার ঐতিহাসিক সম্পাদক

জীবন ও সাহিত্য সাধনা

সুকুমার রায় (৩০ অক্টোবর ১৮৮৭ – ১০ সেপ্টেম্বর ১৯২৩) ছিলেন একজন বাঙালি শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে "ননসেন্স ছড়া"র প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তিনি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হ-য-ব-র-ল, গল্প সংকলন পাগলা দাশু এবং নাটক চলচ্চিত্তচঞ্চরী বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা ননসেন্স ধরনের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়, কেবল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ইত্যাদি কয়েকটি মুষ্টিমেয় ধ্রুপদী সাহিত্যই যাদের সমকক্ষ। মৃত্যুর শত বর্ষ পরেও তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিশুসাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন।

তিনি বিখ্যাত অস্কারবিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পিতা এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র। তার রচিত ছড়াগ্রন্থ 'আবোল তাবোল' এবং অদ্ভুত উপন্যাসের বই 'হ-য-ব-র-ল' বাংলা সাহিত্যের অনন্য গৌরব।