বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
সকল সাহিত্যিকদের তালিকা
সুনীল গঙ্গোপাধ্যায়
যাচাইকৃত

চিত্রসূত্র: Wikimedia Commons / Ragib Hasan

কবিঔপন্যাসিকপ্রাবন্ধিকশিশুসাহিত্যিক

সুনীল গঙ্গোপাধ্যায়

Sunil Gangopadhyay(ছদ্মনাম / ডাকনাম: নীললোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায়)

বিশ শতকের দ্বিতীয়ার্ধের অবিসংবাদিত বাঙালি লেখক। ‘সেই সময়’, ‘প্রথম আলো’, ‘পূর্ব-পশ্চিম’ এবং কালজয়ী কবিতা ‘কেউ কথা রাখেনি’র অমর স্রষ্টা।

জীবনকাল
১৯৩৪ — ২০১২
জন্মস্থান
মাইজপাড়া, মাদারীপুর, বাংলাদেশ
সাহিত্যিক যুগ
উত্তর-আধুনিক যুগ
সাহিত্যকর্ম ও সৃষ্টির পরিসংখ্যানঐতিহাসিক ও গ্রন্থপঞ্জি তথ্য
মোট গ্রন্থ
৩
কবিতা ও গান
২
প্রবন্ধ ও রচনা
৩০০
📖উপন্যাস/গল্প
১
🎭নাটক/মঞ্চ
৫

স্বীকৃতি ও প্রধান পুরস্কার

সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৫)আনন্দ পুরস্কার (দুবার)সরস্বতী সম্মান (২০০৪)

জীবন ও সাহিত্য সাধনা

সুনীল গঙ্গোপাধ্যায় (৭ সেপ্টেম্বর ১৯৩৪ – ২৩ অক্টোবর ২০১২) বিশ শতকের শেষভাগে সক্রিয় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক। ২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবে সর্ববৈশ্বিক বাংলা ভাষার জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছেন। বাংলা ভাষায় এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। একই সঙ্গে তিনি আধুনিক ও রোমান্টিক। তার কবিতার বহু পঙ্‌ক্তি সাধারণ মানুষের মুখস্থ। সুনীল গঙ্গোপাধ্যায় "নীললোহিত", "সনাতন পাঠক", "নীল উপাধ্যায়" ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন।

১৯৫৩ সালে তিনি ঐতিহাসিক কবিতা পত্রিকা ‘কৃত্তিবাস’ সম্পাদনা শুরু করেন, যা আধুনিক বাংলা কবিতায় বিপ্লব এনে দেয়।

তাঁর ঐতিহাসিক উপন্যাস ‘সেই সময়’ সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হয়।