বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
লেখকের পাতায় ফিরুন
কবিতা১৮৬২

বঙ্গভূমির প্রতি (রেখো, মা, দাসেরে মনে)

বিলেত যাত্রার প্রাক্কালে মাতৃভূমি বাংলার চরণে কবির বিনম্র আকুতি। জননীর আশীর্বাদে অমরত্ব কামনার অমর গীতিকবিতা। সম্পূর্ণ পাঠ।

✨ উন্মুক্ত পাঠাগার (পাবলিক ডোমেইন)|প্রামাণ্য পাঠ

এই সাহিত্যকর্মটি কপিরাইট মুক্ত ও পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। পাঠক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ কবিতা বা রচনাটি এখান থেকে পূর্ণাঙ্গভাবে পাঠ ও অনুলিপি করতে পারবেন।

আকার:
দূরত্ব:
হরফ:
মোড:
রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে। সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনঃকোকনদে! প্রবাসে, দৈবের বশে, জীব-তারা যদি খসে এ দেহ-আকাশ হতে, নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন-নদে? কিন্তু যদি রাখ মনে, নাহি নাহি ডরি শমনে; মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত-হ্রদে! সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন।
— মাইকেল মধুসূদন দত্ত (১৮৬২)বাংলাদেশ আর্কাইভ সাহিত্য সংকলন