বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ
লেখকের পাতায় ফিরুন
কবিতা১৮৬৬

কপোতাক্ষ নদ

ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে জন্মভূমি যশোর ও কপোতাক্ষ নদের স্মরণে রচিত অমর চতুর্দশপদী সনেট। প্রবাসের কৃত্রিম চাকচিক্য ভুলে মায়ের স্তন্যদুগ্ধসম নদের স্নিগ্ধ জলের তৃষ্ণা।

✨ উন্মুক্ত পাঠাগার (পাবলিক ডোমেইন)|চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৬)

এই সাহিত্যকর্মটি কপিরাইট মুক্ত ও পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। পাঠক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ কবিতা বা রচনাটি এখান থেকে পূর্ণাঙ্গভাবে পাঠ ও অনুলিপি করতে পারবেন।

উৎস লিঙ্ক
আকার:
দূরত্ব:
হরফ:
মোড:
সতত, হে নদ, তুমি পড় মোর মনে! সতত তোমার কথা ভাবি এ বিরলে; সতত (যেমনি লোক নিশার স্বপনে শোনে মায়া-কলধ্বনি) জুড়াই এ কান তোমার কলকলে! বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে! আর কি হে হবে দেখা?—যত দিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারি-রূপ কর তুমি; এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে লইছে যে তব নাম বঙ্গের সংগীতে?
— মাইকেল মধুসূদন দত্ত (১৮৬৬)বাংলাদেশ আর্কাইভ সাহিত্য সংকলন

মূল ডিজিটাল সংরক্ষণাগার ও সংস্করণ

উইকিসংকলন বা প্রামাণ্য ডিজিটাল লাইব্রেরিতে এই গ্রন্থের মূল ঐতিহাসিক পাতা সংরক্ষিত রয়েছে।

উইকিসংকলনে দেখুন