কবিতা
বিবিধ কাব্য
মাইকেল মধুসূদন দত্ত-এর «বিবিধ কাব্য» — বাংলা উইকিসংকলন থেকে সংগৃহীত সম্পূর্ণ পাঠযোগ্য রচনা।
✨ উন্মুক্ত পাঠাগার (পাবলিক ডোমেইন)|বাংলা উইকিসংকলন (bn.wikisource.org), Public Domain / CC BY-SA
এই সাহিত্যকর্মটি কপিরাইট মুক্ত ও পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত। পাঠক কোনো সীমাবদ্ধতা ছাড়াই সম্পূর্ণ কবিতা বা রচনাটি এখান থেকে পূর্ণাঙ্গভাবে পাঠ ও অনুলিপি করতে পারবেন।
আকার:
দূরত্ব:
হরফ:
মোড:
বিবিধ——কাব্য
মাইকেল মধুসূদন দত্ত
সম্পাদক :
শ্রীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
শ্রীসজনীকান্ত দাস
বঙ্গীয়−সাহিত্য−পরিষৎ
২৪৩৷১, আপার সারকুলার রোড
কলিকাতা
প্রকাশক
শ্রীরামকমল সিংহ
বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ
ফাল্গুন, ১৩৪৭
চারি আনা
মুদ্রাকর—শ্রীসৌরীন্দ্রনাথ দাস
শনিরঞ্জন প্রেস, ২৫।২ মোহনবাগান রো, কলিকাতা
৩.২ - ১০।৩।১৯৪১
ভূমিকা
মধুসূদনের সাহিত্য-জীবন নানা কারণে নানা ভাবে খণ্ডিত ও বাধাগ্রস্ত হইয়াছিল। চিঠিপত্রে প্রকাশিত তাঁহার বহুবিধ সঙ্কল্প, পরিণামে সেগুলির বিফলতা এবং তাঁহার বিবিধ অসম্পূর্ণ কাব্য ও কবিতায় তাহার প্রমাণ পাওয়া যায়। তিনি নানা সময়ে বিশেষ উৎসাহের সঙ্গে অনেকগুলি কাব্য ও কবিতা রচনা আরম্ভ করিয়াছিলেন কিন্তু শেষ করিতে পারেন নাই। এই অসম্পূর্ণ কাব্যগুলির মধ্যে তাহার ‘বীরাঙ্গনা কাব্য’ ও নীতিগর্ভ কবিতাবলীই আমাদের বিশেষ আক্ষেপের কারণ হইয়া আছে। বর্ত্তমান সংস্করণ গ্রন্থাবলীর এই বিবিধ খণ্ডটি কবি মধুসূদনের বিরাট্ সম্ভাবনার ও বিপুল নৈরাশ্যের নিদর্শন।
এই বিক্ষিপ্ত কবিতা ও কাব্যাংশগুলি আমরা নানা স্থান হইতে সংগ্রহ করিয়াছি। কবির জীবিতকালে বিভিন্ন সাময়িক-পত্রে ইহাদের কয়েকটি মাত্র প্রকাশিত হইয়াছিল; বাকিগুলি তাঁহার মৃত্যুর পরেই প্রকাশিত হইয়াছে। সাময়িক-পত্রে সবগুলি বাহির হয় নাই। ‘জীবন-চরিতে’ ও ‘মধুস্মৃতি’তে অধিকাংশই স্থান পাইয়াছে। একই কবিতার কোন কোন স্থানে দুইরূপ পাঠ পাওয়া গিয়াছে। কয়েকটি অসম্পূর্ণ কবিতা মধুসূদনের ‘চতুর্দ্দশপদী কবিতাবলী’র ১ম সংস্করণের (১৮৬৬) পরিশিষ্টে “অসমাপ্ত কাব্যাবলি” নামে বাহির হইয়াছিল। দীননাথ সান্যাল-সম্পাদিত ‘চতুর্দশপদী কবিতাবলী’র শেষে একটি অপ্রকাশিত-পূর্ব্ব কবিতা আছে; নগেন্দ্রনাথ সোম সেটি সংগ্রহ করিয়া দিয়াছিলেন। আমরা এই খণ্ডে এই সকলগুলিই একত্র সন্নিবিষ্ট করিলাম। কবিতাগুলিকে যত দূর সম্ভব, কালানুক্রমিক সাজাইবার চেষ্টা করিয়াছি। যে যে স্থান হইতে কবিতাগুলি সংগৃহীত হইয়াছে, নিম্নে তাহার নির্দেশ দিলাম। “যো” বলিতে যোগীন্দ্রনাথ বসু-প্রণীত ‘জীবন-চরিত’ চতুর্থ সংস্করণ এবং “ন” বলিতে নগেন্দ্রনাথ সোম-প্রণীত ‘মধু-স্মৃতি’ বুঝিতে হইবে।
সন্দেহস্থলে আমরা নিজেদের বুদ্ধিমত পাঠ গ্রহণ করিয়াছি। কোনও কোনও কবিতার স্থানে স্থানে অর্থনির্ণয় কষ্টসাধ্য; অনেক স্থলে স্পষ্ট মুদ্রাকর ও অন্যান্য প্রমাদ আছে। পরিশিষ্টে “দুরূহু শব্দের ব্যাখ্যা”য় সেগুলি প্রদর্শিত হইল। “বর্ষাকাল” ও “হিমঋতু” কবির বাল্যরচনা।
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।
Public domainPublic domainfalsefalse
— মাইকেল মধুসূদন দত্তবাংলাদেশ আর্কাইভ সাহিত্য সংকলন
মূল ডিজিটাল সংরক্ষণাগার ও সংস্করণ
উইকিসংকলন বা প্রামাণ্য ডিজিটাল লাইব্রেরিতে এই গ্রন্থের মূল ঐতিহাসিক পাতা সংরক্ষিত রয়েছে।