বাংলাদেশ আর্কাইভ লোগোবাংলাদেশ আর্কাইভ

বান্দরবান: ১ দিনের ভ্রমণসূচি

আর্কাইভে ৬৩টি স্থান

মানচিত্র লোড হচ্ছে...
  1. ১

    দিন ১

    ৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৯০ কিমি

    1. ১
      ধর্মীয়১-২ ঘণ্টা সময়

      বুদ্ধ ধাতু জাদি (স্বর্ণ মন্দির)

      বান্দরবানের বালাঘাটায় পাহাড়ের চূড়ায় অবস্থিত মায়ানমার ও থাই স্থাপত্যশৈলীতে নির্মিত বাংলাদেশের বৃহত্তম থেরবাদী বৌদ্ধ মন্দির।

      ·বিস্তারিত দেখুন →
    2. আগের স্থান থেকে ≈ ৫৯.৯ কিমি
      ২
      পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়

      মারায়াং তং জাদী

      বান্দরবানের আলীকদমে প্রায় ১৬৪০ ফুট উঁচুতে অবস্থিত মেঘের সমুদ্র ও দিগন্তবিস্তৃত মাতামুহুরী নদীর রূপ দর্শনের পর্বতশৃঙ্গ।

      ·বিস্তারিত দেখুন →
    3. আগের স্থান থেকে ≈ ৫.৬ কিমি
      ৩
      গুহা১-২ ঘণ্টা সময়

      আলীর সুড়ঙ্গ

      পার্বত্যজেলা বান্দরবানের আলীকদম উপজেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই মাতামুহুরী-তৈন খাল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দু‘পাহাড়ের চূঁড়ায় প্রাকৃতিক ভাবে সৃষ্ট আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ । ঝিরি থেকে দেড়শত ফিট উপরে এই গুহা। তবে প্রকৃতির অপরূহ এই গুহাকে ঘিরে রহস্যের শেষ নেই। আলীর সুড়ঙ্গ নামকরণের সঠিক কোনো তথ্য কারো জানা নেই। …

      ·বিস্তারিত দেখুন →
    4. আগের স্থান থেকে ≈ ২৪.৬ কিমি
      ৪
      অন্যান্য১-২ ঘণ্টা সময়

      আমিয়াখুম জলপ্রপাত

      আমিয়াখুম (Amiakhum) বান্দরবানের অসাধারণ একটি জলপ্রপাত যা বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাক্ষিয়ং নামক স্থানে অবস্থিত। পাথর আর সবুজে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে প্রবল বেগে নেমে আসছে জলধারা। দুধসাদা রঙের ফেনা ছড়িয়ে তা বয়ে চলেছে পাথরের গা বেয়ে। নিমেষেই ভিজিয়ে দিচ্ছে পাশের পাথুরে চাতাল। …

      ·বিস্তারিত দেখুন →

ঢাকা থেকে বান্দরবান

বাস: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ · আনুমানিক ৭–৯ ঘণ্টা · নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা · শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, সেন্টমার্টিন ট্রাভেলস, ইউনিক সার্ভিস

থাকা: সাইরু হিল রিসোর্ট (চিম্বুক রোড), নীলগিরি হিল রিসোর্ট (নীলগিরি চূড়া (সেনাবাহিনী পরিচালিত)), হোটেল হিলটন ও মিলনছড়ি রিসোর্ট (শৈলপ্রপাত ও মিলনছড়ি), হোটেল প্লাজা বান্দরবান ও থ্রি স্টার (বাজার এলাকা)

খাওয়া: ব্যাম্বু চিকেন (বাঁশের ভেতর রান্না করা মুরগি), ব্যাম্বু শুট (বাঁশ কোড়ল ভাজি), পাহাড়ি পেঁপে ও কলার সুস্বাদু ভর্তা, জুম চাষের লাল চালের ভাত · রূপসী বাংলা রেস্তোরাঁ ও রিভার ভিউ ক্যাফে, মারমা ও আদিবাসী কিচেন

বান্দরবান-এ আরও

অন্য ভ্রমণ পরিকল্পনা করুন