বান্দরবান: ৪ দিনের ভ্রমণসূচি
আর্কাইভে ৬৩টি স্থান
দূরত্ব সরলরেখায় আনুমানিক, আর কিছু স্থানের অবস্থান শহরকেন্দ্র ধরে দেওয়া — যাওয়ার আগে সড়কপথ ও নৌযানের সময় স্থানীয়ভাবে জেনে নিন।
- ১
দিন ১
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ১৭.৩ কিমি
১ধর্মীয়১-২ ঘণ্টা সময়বুদ্ধ ধাতু জাদি (স্বর্ণ মন্দির)
বান্দরবানের বালাঘাটায় পাহাড়ের চূড়ায় অবস্থিত মায়ানমার ও থাই স্থাপত্যশৈলীতে নির্মিত বাংলাদেশের বৃহত্তম থেরবাদী বৌদ্ধ মন্দির।
- আগের স্থান থেকে ≈ ২.৬ কিমি
২পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়বরইতলী ট্রেইল
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বরইতলী-মংজয় পাড়া গ্রাম থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে তিনটি প্রকৃতিক ঝর্ণার সন্ধান মিলেছে। এই ট্রেইলটিকে বরইতলী ট্রেইল (Boroitoli Trail) বলা হয় যা অনেকের কাছে বরইতলী ফাত্রাঝিরি ঝর্ণা নামেও পরিচিত। বরইতলী, মংজয় পাড়া গ্রামের পূর্বপ্রান্তে রয়েছে ফৈরাঙধং পাহাড়, তুলাতুলী পাহাড় এবং জামতলী পাহাড়। আর এই পাহাড় গুলোর পাদমূল থেকে …
- আগের স্থান থেকে ≈ ০ কিমি
৩ঝরনা১-২ ঘণ্টা সময়ফাইপি ঝর্ণা
ফাইপি ঝর্ণা (Faipi Waterfall) বাংলাদেশের বান্দরবান জেলার থাইকং পাড়ায় অবস্থিত একটি অনিন্দ্য সুন্দর বুনো ঝর্ণা। ব্যোম ভাষায় ফাইপি শব্দের অর্থ হাতির বাঁধা। এর মানে হলো যে রাস্তায় হাতি চলতে পারে না সেই রাস্তায় অবস্থিত ঝর্ণা। থাইকং পাড়ার উত্তরের দিকে রয়েছে কেওক্রাডাং, …
- আগের স্থান থেকে ≈ ১৪.৭ কিমি
৪পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়চিম্বুক
বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত চিম্বুক । চিম্বুক সারা দেশের কাছে পরিচিত নাম। বান্দরবান জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২৫০০ শত ফুট। চিম্বুক যাওয়ার রাস্তার দুই পাশের পাহাড়ী দৃশ্য খুবই মনোরম। যাওয়ার পথে সাঙ্গু নদী চোখে …
- ২
দিন ২
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৩০.৯ কিমি
১অন্যান্য১-২ ঘণ্টা সময়দেবতাখুম
দেবতাখুম (Debotakhum), বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুম এর কাছেই যাবে। স্থানীয়দের মতে প্রায় ৫০-৭০ ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য ৬০০ ফুট যা ভেলাখুম থেকে অনেক বড় এবং অনেক বেশী বন্য। …
- আগের স্থান থেকে ≈ ২৬.৭ কিমি
২হ্রদ ও জলাশয়১-২ ঘণ্টা সময়বগা লেক
বগা লেক (Boga Lake) যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২৭০০ ফুট উঁচু পাহাড়ে প্রাকৃতিক ভাবে সৃষ্ট একটি লেক। ভূ-তত্ত্ববিদগণের মতে প্রায় দুই হাজার বছর আগে প্রাকৃতিক ভাবে পাহাড়ের চূড়ায় এই লেক তৈরি হয়। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের …
- আগের স্থান থেকে ≈ ২.৪ কিমি
৩ঝরনা১-২ ঘণ্টা সময়চিংড়ি ঝর্ণা
বান্দরবান মানেই পাহাড়ের দেশ, বান্দরবান মানেই সবুজের দেশ, বান্দরবান মানেই ঝর্ণার দেশ। আর ঝর্ণা শব্দটাই কেমন যেন রিনিঝিনি ছন্দময় আনন্দময় আবহ জাগায় শরীর ও মনে। ইচ্ছে হয় ওর পানির সৌন্দর্য্য আর শীতলতায় ধুয়ে ফেলি জীবনের সব কালিমা। বগালেক থেকে কেওক্রাডং এর পথে …
- আগের স্থান থেকে ≈ ১.৯ কিমি
৪অন্যান্য১-২ ঘণ্টা সময়কেওক্রাডং
কেওক্রাডং (Keokradong) বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যা বাংলাদেশের বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত। কেওক্রাডং এর উচ্চতা ৩১৭২ ফুট। এক সময় এটিই বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছিল। যদিও আধুনিক গবেষণায় এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সাকাহাফং বা মদক তুং। সাদা মেঘে ঢাকা থাকায় দূর থেকে কেওক্রাডংয়ের চূড়াকে ধোয়াটে মনে …
- ৩
দিন ৩
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ৩০.৮ কিমি
১ঝরনা১-২ ঘণ্টা সময়জাদিপাই ঝর্ণা
জাদিপাই ঝর্ণাটি (Jadipai Waterfall) বাংলাদেশের বান্দরবানে অবস্থিত। বান্দরবানের সব চেয়ে উঁচু গ্রাম পাসিং পাড়া, পাসিং পাড়া হয়ে খাড়া পথ নেমে গেছে জাদিপাই পাড়া। পাসিংপাড়ার উপর থেকে জাদিপাই পাড়াকে দেখলে মনে হবে যেন সবুজের কোলে ঘুমিয়ে থাকা একটা ছোট্ট গ্রাম। পথটা এতো বেশী খাড়া যে, কোন কোন …
- আগের স্থান থেকে ≈ ৯.৯ কিমি
২ঝরনা১-২ ঘণ্টা সময়বাকলাই ঝর্ণা
বাকলাই ঝর্ণা (Baktlai Jhorna ) যা বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ ঝর্ণা বলে সুপরিচিত। অনেকেই একে বাক্তলাই ঝর্ণাও বলে থাকেন। এর উচ্চতা প্রায় ৩৯০ ফুট যা বান্দরবান জেলার থানচি উপজেলার বাকলাই গ্রামে অবস্থিত। যদিও লিলুক/লাংলোক ঝর্ণার উচ্চতা আর বাকলাই ঝর্ণার মধ্যে কোনটা আসলে সর্বোচ্চ ঝর্ণা তা নিয়ে মতোবিরোধ রয়েছে। তবে …
- আগের স্থান থেকে ≈ ১৩.২ কিমি
৩অন্যান্য১-২ ঘণ্টা সময়আমিয়াখুম জলপ্রপাত
আমিয়াখুম (Amiakhum) বান্দরবানের অসাধারণ একটি জলপ্রপাত যা বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাক্ষিয়ং নামক স্থানে অবস্থিত। পাথর আর সবুজে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে প্রবল বেগে নেমে আসছে জলধারা। দুধসাদা রঙের ফেনা ছড়িয়ে তা বয়ে চলেছে পাথরের গা বেয়ে। নিমেষেই ভিজিয়ে দিচ্ছে পাশের পাথুরে চাতাল। …
- আগের স্থান থেকে ≈ ৭.৭ কিমি
৪অন্যান্য১-২ ঘণ্টা সময়কংদুক বা যোগী হাফং
ঠিক বান্দরবান-মিয়ানমার বর্ডার এ কংদুক বা যোগী হাফং (Jogihafong) এর অবস্থান। পাহাড় প্রেমীদের কাছে যোগী হাফং পরিচিত একটি নাম। যোগী হাফং বা কংদুক ৪র্থ সর্ব্বোচ্চ পাহাড়। কংদুক বা যোগীহাফং এর উচ্চতা ৯৮৩ মিটার বা ৩২২২ ফুট। বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বেশ দুর্গম অঞ্চলে অবস্থিত মোদক রেঞ্জের …
- ৪
দিন ৪
৪টি দর্শনীয় স্থান · মোট যাত্রা ≈ ২৮ কিমি
১অন্যান্য১-২ ঘণ্টা সময়আন্ধারমানিক
আন্ধারমানিক (Andharmanik) শব্দটিই রহস্যময়। এই নৈসর্গিক সৌন্দর্যময় স্থানটি নিজের চোখে দেখলে অনুভব করতে পারবেন এর বিশালতা। আন্ধারমানিক এর অবস্থান বান্দরবান জেলার থানচি উপজেলার বড় মদক এর পরে। বড় মদকের পর আর কোনো সেনা বাহিনী বা বিজিবি ক্যাম্প না থাকায় নিরাপত্তার কারণে প্রায়ই এখানে যেতে অনুমতি দেয়া …
- আগের স্থান থেকে ≈ ১৩.৭ কিমি
২পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়ডিম পাহাড়
দেশের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে বর্তমান সময়ের জনপ্রিয় দেশের উচু সড়ক বান্দরবানের থানচি-আলীকদমের ডিম পাহাড়। প্রকৃতির অনাবিল সৌর্ন্দয আর বৈচিত্র্যময় জীবনধারা নিয়ে বান্দরবানের থানচি-আলীকদম ডিম পাহাড়। ডিমপাহাড় (Dim Pahar) এর অবস্থান আলীকদম এবং থানচি থানার ঠিক মাঝখানে। এই পাহাড় দিয়েই দুই থানার সীমানা নির্ধারিত হয়েছে। খুব দুর্গম এই পাহাড়ে যাওয়ার কোন উপায় এতদিন ছিল …
- আগের স্থান থেকে ≈ ৮.৮ কিমি
৩পাহাড় ও পর্বত১-২ ঘণ্টা সময়মারায়াং তং জাদী
বান্দরবানের আলীকদমে প্রায় ১৬৪০ ফুট উঁচুতে অবস্থিত মেঘের সমুদ্র ও দিগন্তবিস্তৃত মাতামুহুরী নদীর রূপ দর্শনের পর্বতশৃঙ্গ।
- আগের স্থান থেকে ≈ ৫.৬ কিমি
৪গুহা১-২ ঘণ্টা সময়আলীর সুড়ঙ্গ
পার্বত্যজেলা বান্দরবানের আলীকদম উপজেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই মাতামুহুরী-তৈন খাল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দু‘পাহাড়ের চূঁড়ায় প্রাকৃতিক ভাবে সৃষ্ট আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ । ঝিরি থেকে দেড়শত ফিট উপরে এই গুহা। তবে প্রকৃতির অপরূহ এই গুহাকে ঘিরে রহস্যের শেষ নেই। আলীর সুড়ঙ্গ নামকরণের সঠিক কোনো তথ্য কারো জানা নেই। …
ঢাকা থেকে বান্দরবান
বাস: সায়েদাবাদ বাস টার্মিনাল, ফকিরাপুল, কলাবাগান, আরামবাগ · আনুমানিক ৭–৯ ঘণ্টা · নন-এসি ৮০০–৮৫০ টাকা, এসি ১,২০০–১,৫০০ টাকা · শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, সেন্টমার্টিন ট্রাভেলস, ইউনিক সার্ভিস
থাকা: সাইরু হিল রিসোর্ট (চিম্বুক রোড), নীলগিরি হিল রিসোর্ট (নীলগিরি চূড়া (সেনাবাহিনী পরিচালিত)), হোটেল হিলটন ও মিলনছড়ি রিসোর্ট (শৈলপ্রপাত ও মিলনছড়ি), হোটেল প্লাজা বান্দরবান ও থ্রি স্টার (বাজার এলাকা)
খাওয়া: ব্যাম্বু চিকেন (বাঁশের ভেতর রান্না করা মুরগি), ব্যাম্বু শুট (বাঁশ কোড়ল ভাজি), পাহাড়ি পেঁপে ও কলার সুস্বাদু ভর্তা, জুম চাষের লাল চালের ভাত · রূপসী বাংলা রেস্তোরাঁ ও রিভার ভিউ ক্যাফে, মারমা ও আদিবাসী কিচেন